× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা: হুমকি, অবরোধ আর আলোচনার টানাপোড়েন আজ ২১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ এপ্রিল (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংরক্ষিত নারী আসন: ১৩ প্রার্থী চূড়ান্ত জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ

মক্কা বিজয়ের পর ক্ষমার আওতাভুক্ত ছিল না যে কাফিররা

Kishori
হালনাগাদ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
ক্ষমার আওতাভুক্ত না কাফিররা

ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যবহ একটি ঘটনার সাক্ষী ২০শে রমজান। শুধু ইসলামের ইতিহাসে নয়, বিশ্ব সভ্যতার ইতিহাসে অনন্য সাধারণ বৈশিষ্ট্য ও মর্যাদার অধিকারী এ ঘটনাটি হলো মক্কা বিজয়।

আজ থেকে ১৪৩২ বছর আগে মহানবী (সা.) হিজরতের অষ্টম বছরে ১০ হাজার মুসলিম সৈন্যের বাহিনী নিয়ে মক্কা নগরী জয় করেছিলেন। তৎকালীন আরব ভূমির সবচেয়ে প্রসিদ্ধ জনপদে বিজয় নিশান উড্ডীন করেছিলেন। এ ঘটনা ছিল মুসলমানদের জন্য অত্যন্ত গৌরবের, সাফল্যের ও সন্তুষ্টির।

মক্কা বিজয়ের পর রাসুলুল্লাহ (সা.) এক ঐতিহাসিক সাধারণ ক্ষমা ঘোষণা করে মক্কার কাফিরদের ক্ষমা করেছিলেন। কিন্তু কাফিররা কখনই সাধারণ ক্ষমার আওতাভুক্ত ছিল না

তারা ছিল ১৪ জন, মতান্তরে ১৫ জন। তারা হলো, (১) আবদুল্লাহ ইবনে খাতাল, (২) ফারতানা, (৩) কারীনা (এরা দুজন ছিল আবদুল্লাহ ইবনে খাতালের বাঁদি), (৪) সারাহ, (৫) হুয়াইরিস ইবনে নুকাইদ, (৬) মিকয়াস ইবনে সুবাবা, (৭) আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, (৮) ইকরামা ইবনে আবি জাহল, (৯) হাব্বার ইবনে আসওয়াদ, (১০) কাব ইবনে যুহাইর, (১১) ওয়াহশি ইবনে হারব, (১২) হারিস ইবনে তুলাতিল, (১৩) আবদুল্লাহ ইবনে জিবারা, (১৪) হুবাইরা ইবনে আবি ওয়াহাব, (১৫) হিন্দ বিনতে উতবা। এদের মধ্য থেকে শুধু ছয়জনকে হত্যা করা হয়।

তারা হলো, (১) আবদুল্লাহ ইবনে খাতাল, (২) আবদুল্লাহর দুই বাঁদি থেকে একজন, (৩) সারাহ (তার সম্পর্কে ভিন্নমতও রয়েছে), (৪) হুয়াইরিস ইবনে নুকাইদ, (৫) মিকয়াস ইবনে সুবাবা, (৬) হারিস ইবনে তুলাতিল। এবং এই ১৪ জনের মধ্যে কেউ কেউ যেমন—ইকরামা ইবনে আবি জাহল, ওয়াহশি ইবনে হারব মুসলমান হয়েছিলেন।

(সূত্র : ফাতহুল বারি : ৭/৬৪৮, সিরাতে ইবনে কাসির : ৩/৪৬৩, ইদরিস কান্দলভি রচিত সিরাতে মুস্তফা : ৩/১০০৫)


এ ক্যটাগরির আরো খবর..