ভ্রাম্যমাণ আদালতের অভিযান লক্ষ্মীপুরে ৫ প্রতিষ্ঠানের ৫ লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে র‌্যাব ও প্রশাসনের যৌথ অভিযানে ৪ টি অবৈধ ডেন্টাল ক্লিনিকসহ ৫টি প্রতিষ্ঠানের ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় চান্দীয়া ডায়াগনষ্ট্রিক সেন্টার সীলগালা করে দেয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আরিফুল ইসলাম ও র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর এ এম আশরাফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় বৈধ কাগজপত্র ছাড়া ব্যবসা করায় লক্ষ্মীপুর ডেন্টালকে ১ লাখ ৫০ হাজার, কাকলী ডেন্টালকে ১ লাখ, জননী ডেন্টালকে ১ লাখ ২০ হাজার এবং মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণার দায়ে রহমানীয়া টেলিকমকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।