× Banner
সর্বশেষ
‘কৃষক কার্ড’ কিভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন – ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্র মন্ত্রীদের ফোনালাপ ‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় – মীর হেলাল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি সম্প্রীতির বন্ধনে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর কালীগঞ্জে ৫ দিনের ব্যবধানে একই স্থানে ট্রেনে কেটে দুই যুবকের মৃত্যু পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল বেনাপোল পুটখালী সিমান্ত থেকে ১৭৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার

ভোলায় পুলিশ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

কামরুজ্জামান শাহীন,ভোলা: ভোলা জেলা পুলিশের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১২ ফেব্রæয়ারী) ভোলা জেলা পুলিশ লাইন্স মাঠে এ ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলা উপভোগ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

এ সময় পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, জেলা পুলিশের আয়োজনে পূর্বে অনুষ্ঠিত ফুটবল, ভলিবল ও ব্যাডমিন্টন খেলার চেয়ে প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আজকের ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে। তিনি খেলোয়াড়দের উদ্দেশ্য করে বলেন, সাহসের সঙ্গে লড়ে যাও। বিপক্ষ দল এবং নিজ দলের খেলোয়াড়দের সম্মান দেখাতে হবে। সবাই জয়ী হবে না কিন্তু পরাজয় তোমাকে শিখাবে কীভাবে আবার মাথা তুলে দাঁড়াতে হয়, সাহসের সঙ্গে লড়াই চালিয়ে যেতে হবে। খেলোয়াড়সুলভ আচরন ও সু-শৃঙ্খলভাবে খেলা সম্পন্ন করায় তিনি খেলোয়াড়দেরকে ধন্যবাদ জানান।

জেলা পুলিশ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ এর ফাইনাল ম্যাচে ‘বি’ দল ‘এ’ দলের বিপক্ষে ৩ উইকেটে বিজয়ী হন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি তুলে দেন প্রধান অতিথি ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

এ সময় আরো উপস্থিত ছিলেন,সিনিয়র সহকার পুলিশ সুপার(চরফ্যাসন সার্কেল) শেখ সাব্বির হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ইয়ারুল আলম লিটন, ভোলা সদর মডেল থানা অফিসার ইনচার্জ মো. এনায়েত হোসেন,জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম, ডিআই ও-১ জেলা বিশেষ শাখা ভোলা, আরওআই রিজার্ভ অফিস, আরআই পুলিশ লাইন্স, ভোলা সহ জেলা পুলিশ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ ও জেলা ক্রিড়া সংস্থার সদস্যবৃন্দ।

খেলাটি পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহসিন আল ফারুক।


এ ক্যটাগরির আরো খবর..