ভোলায় নিজেকে কুপিয়ে যুবকের আত্মহত্যা

ভোলায় নিজেকে কুপিয়ে যুবকের আত্মহত্যা

ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে নিজেকে কুপিয়ে আত্মহত্যা করেছেন প্রদীপ বর্নিক (২৮) নামে এক যুবক।

মঙ্গলবার ২৩ ফেব্রুয়ারি উপজেলার সম্ভুপুর ইউনিয়নের বউ বাজার নামক এলাকায় এ ঘটনা ঘটে। প্রদীপ উপজেলার সম্ভুপুর ইউনিয়নের বউ বাজার নামক এলাকায় বিপুল বর্নিকের ছেলে ও এক সন্তানের বাবা ছিলো।

তজুমদ্দিন থানার (ওসি তদন্ত) মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে প্রদীপ মানসিক রোগে আক্রান্ত ছিলেন। সোমবার রাতে নিজের রুমে ঢুকে নিজেকে ধারালো দা দিয়ে হাতে, পায়ে ও গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ঘরে তার বৃদ্ধ মা ছিলেন। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেছেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ভাবে এটি আত্মহত্যা বলে ধারনা করা হচ্ছে। তারপরেও পুলিশ ঘটনার তদন্ত করছে। এ ব্যাপারে তজুমদ্দিন থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।