× Banner
সর্বশেষ
বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের আজ শনিবার (৪ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের ঐতিহাসিক প্রবেশ, টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন 

সালথায় ৫জন ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ

Kishori
হালনাগাদ: শনিবার, ১০ আগস্ট, ২০১৯

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  ফরিদপুরের সালথায় ৫জন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (৯ আগষ্ট) রাতে উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকা ও সোনাপুর ইউনিয়নের মোন্তার মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন খানের নেতৃত্বে এস.আই সানোয়ার হোসেনসহ একটি পুলিশ টিম বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ঐ গ্রামের মৃত লুৎফর কাজীর ছেলে ছানোয়ার কাজী (৫২), আটঘর ইউনিয়নের নকুলহাটি গ্রামের আইয়ুব আলীর ছেলে তারেক হোসেন (২৫), সদর উপজেলার আলীপুরের মৃত আজিজ মিয়ার ছেলে উজ্জল মিয়া (৩৮), হাবেলী গোপালপুর গ্রামের মাহাবুবুর রহমানের ছেলে তৌহিদুল আলম (৪০) কে আটক করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে ৫২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও একই রাত আনুমানিক রাত ১১ টার দিকে সোনাপুর ইউনিয়নের মোন্তারমোড় এলাকায় অভিযান চালিয়ে গট্টি ইউনিয়নের দোহার গট্টি গ্রামের মৃত আউয়াল শেখের ছেলে কাউছার শেখ (২৮) কে ১৩ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে আটক করেছে পুলিশ।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন খান বলেন, আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও ধৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা আছে।


এ ক্যটাগরির আরো খবর..