ডিবির অভিযানে ৩৪ পিচ চোরাই মোবাইলসহ আটক -২

ডিবির অভিযানে ৩৪ পিচ চোরাই মোবাইলসহ আটক -২
যশোরের শার্শাথানা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৪ পিচ চোরাই মোবাইলসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ সদস্যরা।
আটক আসামীরা হলেন,শার্শাথানার উত্তর বরুজবাগান গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে ইমরান হোসেন (৩৭) ও শফিকুল ইসলামের ছেলে রাহাত আলী মুবিন সিয়াম (২০) উভয় থানা শার্শা।
সোমবার (৪ মার্চ) সন্ধ্যা সময় ডিবি পুলিশ জানায়, শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে কাজীরবেড় সাকিনস্থ আফজাল সুপার মার্কেট রেলগেট বাজারে ইমরান টেলিকম নামক মোবাইলের দোকান হইতে এবং একই তারিখ সন্ধ্যা ৬ টার সময় যশোর শার্শা থানাধীন নাভারন ব্যাংক মার্কেটস্থ প্রাইম টেলিকম এন্ড ইলেকট্রনিক্স নামক মোবাইলের দোকান হইতে মোট ৩৪ পিচ চোরাই মোবাইলসহ তাদের আটক করা হয়।
যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্তে শার্শা থানায় এজাহার দায়ের করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।