সালথায় বিএনপি সভাপতির পদত্যাগ

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি:  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়ন সভাপতি মাওলানা আজিজুল হক স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানা গেছে। আজিজুল ঐ ইউনিয়নের সাবেক বিএনপির সভাপতি ও ফুকরা গ্রামের মৃত ছালাম মাতুব্বারের ছেলে।

মাওলানা আজিজুল হক সাংবাদিকদের বলেন, আমার বাবা দীর্ঘদিন সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। তিনি মারা যাওয়ার পরে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এই ইউনিয়নের সভাপতি হিসাবে আমাকে মনোনিত করেন। ৫বছর ধরে আমি দায়িত্ব পালন করে এসেছি। বর্তমানে আমার ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় সুস্থ শরীরে কারো দ্বারা প্ররোচিত না হয়ে সভাপতির পদ থেকে পদত্যাগ করলাম। ১০ ফেব্রুয়ারী ২০১৮ ইং তারিখে উপজেলা বিএনপির সভাপতির বরাবর আমার পদত্যাগপত্র পাঠিয়েছি। এই দলের সঙ্গে আমার বা আমার পরিবারের আর কোন ধরণের রাজনৈতিক যোগাযোগ থাকিবেনা।

এব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি মো. ছিদ্দীকুর রহমান তালুকদারের সাথে মোবাইল ফোনে একাধিক যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।