ভোলায় গরুর ঘাস সংগ্রহ করতে গিয়ে বিদ্যূৎ স্পর্শে এক গৃহবধু নিহত

ভোলায় গরুর ঘাস সংগ্রহ করতে গিয়ে বিদ্যূৎ স্পর্শে এক গৃহবধু নিহত

কামরুজ্জামান শাহীন, ভোলাঃ ভোলার চরফ্যাসনে বিদ্যূৎ স্পর্শে গোলেনুর বেগম (৪০) নামের এক গৃহবধু নিহত হয়েছে।

বুধবার(১০ ফেব্রুয়ারী) সকালে উপজেলার ওমরপুর ইউনিয়নের আলীগাঁও গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধু উপজেলার ওমরপুর ইউনিয়নের আলীগাঁও গ্রামে খোরশেদ পাটয়ারীর স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে গোলেনুর বেগম গরুর ঘাস সংগ্রহ করতে পার্শ্ববর্তী জহির পাটোয়ারীর মাছের খামারের পাড়ে যান। খামার মালিক মাছ রক্ষায় খামারে বিদ্যূতের বাতি জ্বালিয়ে রাখেন। রাতে ওই বিদ্যূতের তার ছিড়ে পানিতে পরে থাকায় খামার সংলগ্ন পানি বিদ্যূতায়িত হয়ে যায়। অসাবধানতাবশত নিহত গৃহবধু গোলেনুর বেগম ওই পানিতে নামার পর বিদ্যূতায়িত হয়ে গুরুতর আহত হন। প্রতিবেশী ও স্বজনরা তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন।

চরফ্যাসন থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ মনির হোসেন মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।