× Banner
সর্বশেষ
রামিসা-আছিয়া হত্যা; ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন “আস্থা ও সমন্বয়ই পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি” – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার ব্রিক্স সম্মেলনে ভারতে আসছেন পুতিন ও শি জিনপিং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেবা প্রোভাইডারদের গতিবিধি মনিটরিং করা হবে -ভূমিপ্রতিমন্ত্রী আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশিষ্ট ব্যবসায়ী, বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

Kishori
হালনাগাদ: বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
জয়নুল হক সিকদারের মৃত্যুতে পরিবেশমন্ত্রী

বিশিষ্ট ব্যবসায়ী, সিকদার গ্রুপ ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার- এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।

আজ ১০ ফেব্রুয়ারী পরিবেশ মন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, একজন সফল শিল্প উদ্যোক্তা হিসেবে বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনসহ সমাজসেবায় বিশেষ অবদানের কারণে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার আজ বুধবার সংযুক্ত আরব আমিরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


এ ক্যটাগরির আরো খবর..