পঞ্চগড়ে চলছে দু’দিন ব্যাপী পরিবার পরিকল্পনা মেলা

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ  “পরিকল্পিত পরিবারে গড়বো দেশ, উন্নয়ন আর সমৃদ্ধির বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে দু’দিন ব্যাপী পরিবার পরিকল্পনা মেলা শুরু হয়েছে।
পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল আলীম খান ওয়ারেসী।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার এটিএম শাহীন আহম্মেদ, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোজাফ্ফর হোসেন, পঞ্চগড় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাবিহা কবীর, তেঁতুলিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহিনুজ্জামান শিশির প্রমুখ।
মেলায় জেলার পাঁচটি উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয় ও বিভিন্ন এনজিওর ২০ টি স্টল অংশ নিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।