ভোলায় অস্ত্র-গুলি-মাদকসহ বাদশা বাহিনীর প্রধান বাশার সিকদার গ্রেপ্তার

ভোলায় অস্ত্র-গুলি-মাদকসহ বাদশা বাহিনীর প্রধান বাশার সিকদার গ্রেপ্তার

ভোলা প্রতিনিধি॥  ভোলা সদর থানাধীন দক্ষিণ রাজাপুর গ্রামের পাকারমাথা এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ বাদশা সিকদার ওরফে আবুল বাশার শিকদার (৪৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর সদস্যরা।

আজ শনিবার (৯ মে) দুপুরে বরিশাল র‌্যাব-৮ এর সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বাদশা ভোলা সদর উপজেরার পাকারমাথা এলাকার মৃত দাইমুদ্দি সিকদারের ছেলে।

সংবাদ বিপ্তপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সদর উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে অভিযান চালিয়ে পাকারমাথা এলাকা থেকে বাদশা সিকদার ওরফে আবুল বাশার শিকদারকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে জব্দ করা হয় একটি ওয়ান শুটারগান, একটি একনলা বন্দুক, চার রাউন্ড গুলি ও মাদক।

বাদশার নামে ভোলা সদর থানাসহ বিভিন্ন থানায় চাঁদাবাজি, খুন, ধর্ষণসহ প্রায় দুই ডজনেরও বেশি মামলা রয়েছে এবং কয়েকটি মামলায় রয়েছে ওয়ারেন্ট। তার নামে নতুন করে ভোলা সদর মডেল থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।