× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভোলার বোরহানউদ্দিনে ট্রাক চাপায় নারী পুলিশ নিহত

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২ মে, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Killed-by-truck.jpg

ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজার এলাকা ট্রাক চাপায় উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আকলিমা (৩০) নামে এক নারী পুলিশ নিহত হয়েছেন।

রোববার (২ মে) দুপুর ১২ টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত আকলিমা বোরহানউদ্দিন থানায় কর্মরত ছিলেন বলে জানা গেছে।

নিহত আকলিমা পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার কলাগাছিয়া এলাকার এসআই মোঃ জসিমউদ্দিনের স্ত্রী। ভোলার সহকারী পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ রাসেলুর রহমান জানান, বোরহানউদ্দিন থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আকলিমাসহ দুই পুলিশ একটি মামলার তদন্ত শেষ করে মোটরসাইকেলে করে বোরহানউদ্দিনে ফিরছিলেন। পথে কুঞ্জেরহাট বাজার এলাকায় এলে মোটরসাইকেলটি থেকে ছিটকে পড়েন আকলিমা। এ সময় দ্রুত গতির একটি ট্রাক তাকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।

ভোলার জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এএসআই আকলিমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..