কেউ ভোট ডাকাতি করতে এলে হাত কেটে দেবেন: রব

ঢাকা সিটি নির্বাচনে আপনাদের ভোট দিতে আসতেই হবে। আপনার ভোটাধিকার আপনাকেই রক্ষা করতে হবে। আর কেউ ভোট ডাকাতি করতে এলে হাত কেটে দেবেন। বলেছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ৬ নম্বর সেকশনে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়ালের গণসংযোগে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রব বলেন, ১ তারিখে ভোটের লড়াই হবে। যারা ভোট ডাকাতি করতে আসবে তাদের প্রতিহত করবেন। যদি ১ তারিখে ভোট হয়, আপনারা যদি ভোট দিতে পারেন, তাবিথ আউয়াল নির্বাচিত হবে।

জেএসডি সভাপতি আরও বলেন, ১ তারিখের লড়াই গণতন্ত্রের লড়াই। আপনাদের একটা ভোট খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, গণতন্ত্রকে মুক্ত করার জন্য, হাজার হাজার কর্মীকে জেল থেকে মুক্ত করার জন্য, লাখ লাখ মামলা প্রত্যাহারে সহযোগিতা করবে। ১ তারিখে আসবেন, ভোট দেবেন।

সবাইকে শক্তভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।