কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি কওমি মাদরাসার শিক্ষকদের

রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে কওমি মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।

আজ সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মেড্ডা বাসস্ট্যান্ড থেকে কাউতলী মোড় পর্যন্ত  দুই কিলোমিটার দীর্ঘ এই মানববন্ধনে শত শত মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন মাওলানা সাজিদুর রহমান, মুফতি মোবারকউল্লাহ, আব্দুর রহিম কাশেমী, এনামুল হাসান ও কেফায়েত উল্লাহ।

বক্তারা বলেন, দাবি বাস্তবায়নে আগামী বৃহস্পতিবার প্রতি উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও ২৭ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। মানবন্ধনের কারণে জেলার তিন শতাধিক কওমি মাদরাসা বন্ধ রাখা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।