ঢাকা সিটি নির্বাচন পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র : মার্কিন রাষ্ট্রদূত

‘আপনারা দয়া করে ভোটে অংশ নিন। হয়তো কিছু সময়ে নির্বাচন প্রক্রিয়া যথাযথভাবে কাজ করে না। কিছু সময়ে এটি গোলযোগপূর্ণ এবং অগোছালো হয়ে থাকে। তবে এটি খুবই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচন পর্যবেক্ষণ করবে। যা আমরা গত জাতীয় নির্বাচনে করেছি। তবে তারা নির্বাচনী পর্যবেক্ষক হবে না।’ আসন্ন ঢাকা সিটি নির্বাচনে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে এসব বলেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার।

নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠক শেষে সোমবার (২০ জানুয়ারি) দুপুরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বৈঠক শেষে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে আর্ল আর মিলার বলেন, ‘আজ যুক্তরাষ্ট্রে ছুটির দিন। কারণ আজ ‘মার্টিন লুথার কিং ডে’। গণতন্ত্রে ক্ষমতা এবং যে চ্যালেঞ্জগুলো রয়েছে তা মার্টিন লুথারের থেকে ভালো কেউ জানেন না। আর এ কারণেই আজ নির্বাচন কমিশনের সঙ্গে আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা করতে এসেছি। আমি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দেখতে চেয়েছি। এ বিষয়ে (ইভিএম নিয়ে) বেশ কিছু শিখেছি। মার্কিন যুক্তরাষ্ট্র আশা করে নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশে, অবাধ এবং গ্রহণযোগ্য হবে।’

ইভিএম নিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আমরা আশা করি এই নির্বাচন অংশগ্রহণমূলক হবে। যারা এ নির্বাচনে অংশগ্রহণ করতে চায় বা যারা প্রার্থী, তাদের সে অনুযায়ী অংশগ্রহণ করতে দেওয়া হবে বলে আশা করি। এখানকার কর্মকর্তারা আমাকে ইভিএম প্রক্রিয়ায় ভোটগ্রহণ নিয়ে ব্যাখ্যা করেছে। এটি তারা ভোটারদের কাছেও ব্যাখ্যা করেছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভোটারদের ভোট কেন্দ্রে দিয়ে ভোট দিতে হবে, তারা যে প্রার্থীকেই ভোট দেন না কেন।’

আর্ল আর মিলার আরও বলেন, ‘এটি বেশ আশাব্যাঞ্জক যে রাজনৈতিক দলের পক্ষগুলো তারা একে অপরকে যোগ্য প্রতিপক্ষ হিসেবে দেখছে। ফলে যেই জয় পাক না কেন, তিনিই পরবর্তী ঢাকার নেতা হবে। ঢাকার অধিবাসী হিসেবে এটি বেশ আশাব্যঞ্জক, যা আমি নির্বাচন কমিশনের কাছ থেকে শুনেছি। মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচন পর্যবেক্ষণ করবে। যা আমরা গত জাতীয় নির্বাচনে করেছি। তারা নির্বাচনী পর্যবেক্ষক হবে না।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।