সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ-এর ইন্তেকালে ভূমি মন্ত্রণালয়ের গণকর্মচারীগণের শোক

সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ-এর ইন্তেকালে ভূমি মন্ত্রণালয়ের গণকর্মচারীগণের শোক

“আমরা গভীর শোক এবং দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে ভূমি মন্ত্রণালয় এবং এর আওতাধীন সকল সংস্থা/দপ্তরের পক্ষ হতে জানাচ্ছি যে, সাবেক মাননীয় ভূমিমন্ত্রী, পাবনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বহুমুখী প্রতিভার অধিকারী জনাব মোঃ শামসুর রহমান শরীফ দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ সকালে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।

এই বর্ষীয়ান রাজনীতিবিদ গত দীর্ঘ পাঁচ বছর ভূমি মন্ত্রণালয়কে নেতৃত্ব দিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে বহুমুখী সংস্কার সাধন করেছেন।

ভূমি মন্ত্রণালয় এবং এর আওতাধীন সকল সংস্থা /দপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারী আজ শোকাভিভূত। আমরা দেশবাসীর সঙ্গে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।

মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কায়মনোবাক্যে তাঁর বিদেহী আত্মাকে জান্নাতুল ফেরদৌসের সকল শান্তি দান করার জন্য প্রার্থনা করছি”।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।