ভূমি অধিগ্রহণ কার্যক্রমে কোন প্রকার অনিয়ম সহ্য করবনা -ভূমিমন্ত্রী

পিআইডিঃ পর্যটন শিল্পের জন্যে গুরুত্বপূর্ণ কক্সবাজার-সহ দেশের কোথাও ভূমি অধিগ্রহণ কার্যক্রমে কোন ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

আজ কক্সবাজার জেলার হিল-ডাউন সার্কিট হাউজের সম্মেলন কক্ষে কক্সবাজার জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় ভূমিমন্ত্রী এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, সরকার অনলাইনের মাধ্যমে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করছে। এছাড়া বাড়ি বাড়ি গিয়ে অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ প্রদানের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। এ সময় ভূমি সংক্রান্ত যে কোনো অভিযোগ ভূমি সেবা হটলাইন ১৬১২২ নম্বরে কল করে ভূমি বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান পাওয়ার জন্য এবং ভূমিসংক্রান্ত বিভিন্ন অভিযোগ দায়ের করার জন্য সবাইকে পরামর্শ দেন ভূমিমন্ত্রী।

আগামী ১৭ মার্চ থেকে নামজারির জন্য কোন ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের বছরই ভূমি অফিসে নামজারির আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটালাইজড করার প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর – দৃঢ়তার সাথে সাইফুজ্জামান চৌধুরী এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। উল্লেখ্য, গত বছরের ১ জুলাই এ আনুষ্ঠানিকভাবে সারা দেশের ৪৮৫টি উপজেলা ভূমি অফিস ও সার্কেল অফিসে এবং ৩৬১৭ টি ইউনিয়ন ভূমি অফিসে ই-নামজারি কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। কিছু কিছু অঞ্চলে ইন্টারনেট সংযোগ ও বিদ্যুৎ সংযোগ অপ্রতুল হবার কারণে অনলাইনের বদলে ম্যানুয়াল আবেদনপত্র (কাগজে) গ্রহণ করা হচ্ছে। যেসব ভূমি অফিসে এখনও বিদ্যুৎ সুবিধা অপ্রতুল সেসব অফিসে সৌরবিদ্যুৎ সিস্টেম স্থাপন করে ই-নামজারি চালু করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।