নারীকে চারদেয়াল ভেঙে অন্তর্নিহিত শক্তির বহিঃপ্রকাশ ঘটাতে হবে -শিক্ষামন্ত্রী

পিআইডিঃ একজন মেয়ে শিশু অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে বেড়ে উঠে। এ সকল প্রতিবন্ধকতার দেয়াল ভেঙে নারীকে তার আত্মশক্তিতে বলিয়ান হতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

একজন নারী ও পুরুষের মধ্যে শারীরিক, মানসিক ও দৃষ্টিভঙ্গিতে অনেক ভিন্নতা আছে। এ ভিন্নতাকে শক্তি হিসেবে কাজে লাগিয়ে জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে। যখন অনেক মানুষ একসাথে কাজ করে তখন কোন অপশক্তিই তাদের রুখতে পারে না। মন্ত্রী আজ রাজধানীর বেইলি রোডে গার্লস গাইড বাংলাদেশ আয়োজিত বিশ্ব চিন্তা দিবস ও প্রতিজ্ঞা গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। গার্লস গাইডের জাতীয় কমিশনার ও অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।