মুক্তিযুদ্ধের সংগঠক মনোয়ারা জামান-এর মৃত্যুতে ভূমিমন্ত্রীর শোক

মুক্তিযুদ্ধের সংগঠক মনোয়ারা জামান-এর মৃত্যুতে ভূমিমন্ত্রীর শোক

মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের মাতা ও মুক্তিযুদ্ধের সংগঠক মনোয়ারা জামান-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এমপি।

এক শোকবার্তায় ভূমিমন্ত্রী বলেন, প্রয়াত মনোয়ারা জামান ছিলেন বঙ্গবন্ধুর সহচর ও চারবারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আছাদুজ্জামান-এর সহধর্মিণী।

সাইফুজ্জামান চৌধুরী তাঁর শোক বার্তায় মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে ও মাগুরা জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হিসেবে মনোয়ারা জামানের দেশপ্রেম ও নিষ্ঠার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

ভূমিমন্ত্রী শোক বার্তায় মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।