× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক

ভূমিকম্পে ক্যালিফোর্নিয়ার রোডে ফাটল

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
vumy compun

ভূমিকম্পে ক্যালিফোর্নিয়ার রিও ডেল শহরের ব্লু স্লাইড রোডে ফাটলক্যালিফোর্নিয়ার উত্তর উপকূলের কাছাকাছি ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা  এমনটি জানায়।ভূমিকম্পটি আঘাত হানে স্থানীয় সময় বেলা পৌনে ১১টার দিকে। পরে বেশ কয়েকটি আফটারশকও হয়।

প্রাথমিকভাবে উত্তর ক্যালিফোর্নিয়া এবং দক্ষিণ ওরেগনের উপকূলবর্তী এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। তবে পরে অবশ্য সেই সতর্কতা তুলে নেওয়া হয়। সেখানে প্রায় ৪৭ লাখ লোকের বসবাস।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ক্যালিফোর্নিয়ার হুমবোল্ট কাউন্টির ফার্নডেল শহরের কাছাকাছি। শহরটি সান ফ্রান্সিসকো থেকে প্রায় ২৬০ মাইল (৪১৮ কিলোমিটার) উত্তরে অবস্থিত।স্থানীয় কর্মকর্তারা বলেন, ভূমিকম্পের পর এখনও পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এটি এ বছরের মধ্যে বিশ্বব্যাপী সংঘটিত ৭ মাত্রার মাত্র নয়টি ভূমিকম্পের একটি।

হুমবোল্ট কাউন্টি শেরিফ অফিস যুক্তরাষ্ট্রে বিবিসির সহযোগী সিবিএস নিউজকে বলেছে, ভূমিকম্পে ভবন বা অবকাঠামোর বড় ধরনের ধ্বংসযজ্ঞ ঘটেনি, তবে কিছু বাড়িতে সামান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।তারা আরও জানায়, ওই এলাকার কয়েকটি দোকানে তাক থেকে জিনিসপত্র পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে এবং অনেক বাসিন্দা জন্য কিছু সময়ের জন্য বিদ্যুৎবিহীন ছিলেন।

উত্তর ক্যালিফোর্নিয়ার বার্কলে শহরসহ কিছু অঞ্চলে সম্ভাব্য সুনামির শঙ্কায় লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছিল।ভূমিকম্পের পর ক্যালিফোর্নিয়ার রিও ডেল শহরের ব্লু স্লাইড রোডে ফাটলের ছবি প্রকাশ করেছে এবিসি নিউজ।  সুনামি সতর্কতা বাতিল হওয়ার আগে, সান ফ্রান্সিসকোতে লোকজনকে উঁচু অঞ্চলে যাওয়ার তাড়াহুড়ো করতেও দেখা যায়।


এ ক্যটাগরির আরো খবর..