× Banner
সর্বশেষ
মাদারীপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ আমেরিকায় খুন হওয়া মাদারীপুরের তরুণীর পরিবারের পাশে জেলা প্রশাসন বাজারে এলো স্যামসাংয়ের নতুন তিন মডেলের চেস্ট ফ্রিজার ইতিহাসের পাঠশালা’র ৭ম বর্ষ উদযাপন  নিখোঁজের চারদিনেও খোঁজ মেলেনি প্রতিবন্ধী সবুজের; চরম উৎকণ্ঠায় পরিবার বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মত বিনিময় সভা পাইকগাছায় ছোট ভাইয়ের ধাক্কায় প্রাণ গেল বড় ভাইয়ের তীব্র তাপদাহে পাখিদের তৃষ্ণা মেটাতে খোলা পাত্রে পানির ব্যবস্থা বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার সমর্থনের জন্য ইইউ‌র প্রশংসা প্রতিমন্ত্রীর

চরভদ্রাসনে সাপের কামড়ে মৃত্যু

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১৮

নাজমুল হাসান নিরব,জেলা রিপোর্টার: ফরিদপুর চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের হাজার বিঘা গ্রামে আব্দুল রব মোল্যা নামে ৫০ বছরের এক কৃষকের সাপের কামড়ে মৃত্যু হয়েছে।
জানা যায়, গত বুধবার রাত ১১ টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে রব মোল্যাকে সাপে দংশন করে।তার বাম পায়ের গোড়ালিতে সাপের কামড়ের চিহ্ন পাওয়া যায়।কামড়ের পরে রব মোল্যা অসুস্থ হয়ে পড়ে।বাড়ির লোকজন ও আশেপাশের লোকজনের সহায়তায় স্থানিয় কবিরাজ কে ডাকলে সে রাতভর ঝাড়-ফু করতে থাকে।তবে রব মোল্যার কোন অবস্থার উন্নতি হয়নি।
পরবর্তীতে তাকে স্থানিয় পল্লী চিকিৎসক সিদ্দিক হোসেনের কাছে নেওয়া হলে সে রব মোল্যাকে মৃত ঘোষনা করে।তবে তার কোন সাপেড় কামড়ে মৃত্যু  হয়েছে তা এখনও জানা যায় নি।
আব্দুর রব মোল্যা পেশায় কৃষক ছিলেন।সে একই গ্রামের মৃত আরশেদ মোল্যার ছেলে।তার স্ত্রী,  ২ ছেলে ও একটি মেয়ে আছে বলে জানা যায়।


এ ক্যটাগরির আরো খবর..