× Banner
সর্বশেষ
কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর লক্ষ্য বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া – ভূমি প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ – সড়ক প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

ACP
হালনাগাদ: শনিবার, ৯ জুলাই, ২০২২
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

ভিডিও বার্তায় ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩৭ সেকেন্ডের এ ভিডিও বার্তাটি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সম্প্রচার করা হয়েছে। এছাড়া বিটিভির ফেসবুক পেজেও ভিডিও বার্তাটির লিংক দেওয়া হয়েছে।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, প্রিয় দেশবাসী। আসসালামু আলাইকুম। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। বছর ঘুরে আবার আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহা মানে ত্যাগের উৎসব। আসুন, ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্ম নিয়োগ করি।

ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ঈদুল আজহার আনন্দ সকলের সঙ্গে ভাগাভাগি করে নিই। সবাই সুস্থ থাকুন। নিরাপদ থাকুন। ঈদ মোবারক। ঈদ মোবারক।

উল্লেখ্য, আগামীকাল দেশজুড়ে ঈদুল আজহা উদযাপন করা হবে। রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহ। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থাও।


এ ক্যটাগরির আরো খবর..