ভাস্কর্য অপসারণ মুক্তিযুদ্ধের সঙ্গে প্রতারণা

বিশেষ প্রতিবেদকঃ  সুপ্রিম কোর্টের ভাস্কর্য অপসারণের ঘটনায় প্রতিবাদ করেছে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে ভাস্কর্য সরানোর সময় প্রতিবাদকারীরা আদালতের ফটকের সামনে অবস্থান নেন।

এ সময় আদালতের গেট ভাঙার চেষ্টা করেন প্রতিবাদকারীরা। সরকারের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন সংগঠন কর্মসূচি ঘোষণা করে।

ঘটনাস্থলে উপস্থিত ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী বলেন, ‘আমরা শুক্রবার (আজ) বেলা ১১টায় রাজু ভাস্কর্যের সামনে সাধারণ জনগণের ব্যানার নিয়ে সমবেত হব। সেখান থেকে সুপ্রিম কোর্টের অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে গিয়ে অবস্থান করব।’

আরেক প্রতিবাদকারী বলেন, ‘এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশের প্রতিটি ভাস্কর্য তথা মুক্তিযুদ্ধের চেতনার যে বিশ্বাস, মুক্তিযুদ্ধের বাংলাদেশের সঙ্গে প্রতারণা করা হবে।’

‘এই ভাস্কর্য ভাঙতে হবে, এমন কী হয়েছে? আমি এটা ভাঙার কিছু দেখছি না’, যোগ করেন আরেক প্রতিবাদকারী।

এদিকে ভাস্কর্যটি সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে পুনঃস্থাপন করা হতে পারে বলে জানিয়েছেন ভাস্কর্যটির স্থপতি মৃণাল হক।

গত ফেব্রুয়ারি থেকে সুপ্রিম কোর্টের সামনে ‘গ্রিক দেবীর মূর্তি’ স্থাপন করা হয়েছে—এমন দাবি করে এর অপসারণের দাবি করে আসছিল হেফাজতে ইসলামসহ ধর্মভিত্তিক নানা সংগঠন।

এ বছরের রমজানের আগে ভাস্কর্য অপসারণের সময়সীমাও দিয়েছিল ওই সব সংগঠন। এমন দাবির পরিপ্রেক্ষিতে অপসারণ করা হয়েছে শিল্পী মৃণাল হকের গড়া ভাস্কর্যটি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।