× Banner
সর্বশেষ
আগস্টের শেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সর্বনিম্নে নামবে অভিবাসন ব্যয় পাকিস্তানের কোয়েটার কয়লাখনিতে বিস্ফোরণ: নিহত ১৮, আটকা আরও ২৪ শ্রমিক পাকিস্তানে সহিংসতা বৃদ্ধি: প্রাণহানি ও নিরাপত্তা সংকট ঘিরে উদ্বেগ বিশ্ব রেঞ্জার দিবস ২০২৬: ইতিহাস, প্রতিপাদ্য, গুরুত্ব ও রেঞ্জারদের অবদান আজ ৩১ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ৩১ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত বেশ কয়েকজন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব – জনপ্রশাসন উপদেষ্টা স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে চিকিৎসকদের সহযোগিতা অপরিহার্য – স্থানীয় সরকার মন্ত্রী সুদের টাকার জন্য বিধবার গাভী নিয়ে গেলেন দাদন ব্যবসায়ী

নোয়াখালী প্রতিনিধি

ভাসানচর থেকে পালিয়ে আসা ২ রোহিঙ্গা যুবক সুবর্ণচরে আটক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
ভাসানচর থেকে পালিয়ে আসা ২ রোহিঙ্গা যুবক সুবর্ণচরে আটক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা দুই রোহিঙ্গা যুবকসহ এক কিশোরকে আটক করেছে স্থানীয় বাসিন্দারা ।

আটককৃত রোহিঙ্গারা হলো, ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৭২ নং ক্লাস্টারের ছৈয়দুল আমিনের ছেলে খায়রুল আমিন (২১) ৬৮ নং ক্লাস্টারের আবদুল খালেকের ছেলে সাইফুল ইসলাম (১৮) এবং ২৭ নং ক্লাস্টারের মো. রফিকের ছেলে আবদুল্লাহ (১২)।

বৃহস্পতিবার (১২ মে)দুপুরের দিকে আটককৃত তিন রোহিঙ্গাকে পুনরায় ভাসানচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে গতকাল বুধবার সন্ধ্যার দিকে সুবর্ণচর উপজেলায় মোহম্মদপুর এলাকায় থেকে স্থানীয় লোকজন তাদের আটক করে চরজব্বর থানা পুলিশে হাতে সোপর্দ করে।

বিষয়টি নিশ্চিত করেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক। তিনি আরো জানান, স্থানীয়রা তিন রোহিঙ্গা নাগরিককে আটক করে পুলিশে খবর দেয়। বুধবার সন্ধ্যায় তাদেরকে আটক করে থানায় এনে রাখা হয়। বৃহস্পতিবার দুপুরে পুনরায় তাদেরকে ভাসানচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..