× Banner
সর্বশেষ
আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস

গৌরনদী প্রতিনিধি

বরিশালে ঘূর্ণিঝর অশনী’র প্রভাবে ভারি বর্ষনে ফসলের ব্যাপক ক্ষতি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
বরিশালে ঘূর্ণিঝর অশনী’র প্রভাবে ভারি বর্ষনে ফসলের ব্যাপক ক্ষতি

ঘূর্নিঝর অশনী’র প্রভাবে বরিশালের আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলায় ভারি ও মাঝারি ঝড়ো বৃষ্টিতে তলিয়ে গেছে কৃষকের বোরো ক্ষেত। এছাড়াও শ্রমিক সংকটের কারনে ক্ষেতের পাকা ধান উত্তোলণ করতে না পেরে চরম বিপাকে পরেছেন কৃষকেরা।

আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকেরা জানিয়েছেন, চলতি বছরে আবহাওয়া অনূক‚লে থাকায় বোরোর ভালো ফলন হয়েছে। তবে ভালো ফলনের পরেও গোপালগঞ্জ, ফরিদপুর, খুলনা, বাগেরহাট, শরণখোলা, মোড়লগঞ্জ, পিরোজপুর জেলা-উপজেলার ধানকাটা শ্রমিকেরা গত বছরের তুলনায় এ বছর অনেক কম এসেছে। ফলে ধান কর্তনের এই ভরা মৌসুমে শ্রমিক পাওয়া যাচ্ছেনা। অপরদিকে ঘুর্ণিঝড় অশনী’র প্রভাবে ভারি বর্ষনে নিন্মাঞ্চলের বোরো ক্ষেত তলিয়ে যাওয়ায় ক্ষেতের পাকা ধান উত্তোলণ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা।

আগৈলঝাড়া উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুভাষ চন্দ্র মন্ডল জানান, বুধবার পর্যন্ত উপজেলার ৪৫ ভাগ ধান কাটা হলেও বাকী ৫৫ ভাগ পাকা ধান এখনো মাঠে রয়েছে। আগৈলঝাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দোলন চন্দ্র রায় জানান, চলতি বোরো মৌসুমে উপজেলার পাঁচটি ইউনিয়নে ৯ হাজার ৪শ’ ৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। অধিকাংশ কৃষকের পাকা ধান এখনো ক্ষেতে রয়েছে।

যা ঘূর্ণিঝড়ের প্রভাবে এবং শ্রমিক সংকটের কারনে উত্তোলণ করতে পারছেননা কৃষকরা।


এ ক্যটাগরির আরো খবর..