× Banner
সর্বশেষ
পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনাপোলের ক্রীড়াঙ্গন উন্নয়নে পৌর প্রশাসনের সহযোগিতার আশ্বাস

ভালো উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজন আত্মবিশ্বাস -মোস্তাফা জব্বার

Dutta
হালনাগাদ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
একাত্তরের বিজয় বাঙালির অর্জনের প্রতীক-মোস্তাফা জব্বার

একজন ভালো উদ্যোক্তা হওয়ার জন্য গভীর আত্মবিশ্বাসের সাথে নিজের প্রচেষ্টাই যথেষ্ট। তরুণদেরকে চাকরির পেছনে না ঘুরে বরং ডিজিটাল দক্ষতা অর্জনের মাধ্যমে চাকরি দাতা হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। বলেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

মন্ত্রী আজ কক্সবাজারে ডিজিটাল প্লাটফর্মে কক্সবাজার ইয়ুথ এন্টারপ্রিনিয়ার্স ক্লাব আয়োজিত উদ্যোক্তা সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

অনুষ্ঠানে মন্ত্রী ডিজিটাল প্রযুক্তি খাতে নিজের জীবনের ৩৩ বছরের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, নিজে কিছু করে নিজের উদ্যোগকে কাজে লাগানো চাকরির চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং। চাকরিতে ঝুঁকি নেই কিন্তু উদ্যোক্তা হতে ঝুঁকি আছে। সকল ঝুঁকি অতিক্রম করে সফল উদ্যোক্তা হওয়া কঠিন কিছু নয়।

অনুষ্ঠানে কক্সবাজার জেলা পুলিশ সুপার জিল্লুর রহমান, কক্সবাজার চেম্বার প্রেসিডেন্ট আবু মোরশেদ, নারী উদ্যোক্তা জাহানারা ইসলাম এবং কক্সবাজার ইয়ুথ এন্টারপ্রিনিয়ার্স ক্লাবের আহ্বায়ক রিয়াজ উল্লাহ বক্তৃতা করেন।


এ ক্যটাগরির আরো খবর..