ভারত সফরের ইচ্ছা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী

আগামী বছর (২০১৭) ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ভারত সফরের ইচ্ছা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ বাসসের।

শনিবার (১০ ডিসেম্বর) গণভবনে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত সফরের ইচ্ছা প্রকাশ করেছেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেছেন, ‘আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে প্রধানমন্ত্রী ভারত সফরের ইচ্ছা প্রকাশ করেছেন। এখন দুই দেশের কর্মকর্তারা বসে তা ঠিক করবেন।’

আনুষ্ঠানিক কোনো ঘোষণা না হলেও চলতি মাসের (ডিসেম্বর) ১৮ তারিখে শেখ হাসিনার ভারত সফরে যাওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে তা স্থগিত করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।