ভারত ও রুশ প্রেসিডেন্ট দ্বিপাক্ষিক বৈঠক

ভারত ও রুশ প্রেসিডেন্ট  দ্বিপাক্ষিক বৈঠক

নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্রাদিমির পুতিন। তিনি বলেন ‘আমরা ভারতকে একটি মহান শক্তি, একটি বন্ধুত্বপূর্ণ জাতি এবং একটি সময়ের পরীক্ষিত বন্ধু হিসাবে দেখি।

গতকাল সোমবার নয়াদিল্লি পৌঁছান পুতিন এবং হায়দরাবাদ হাউজে মোদির সঙ্গে বৈঠক করেন তিনি।

অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনা নিয়ে আমেরিকার নিষেধাজ্ঞার হুমকির মুখে প্রতিরক্ষা সম্পর্কে ভারসাম্য বজায় রাখার পাশাপাশি এই বৈঠকে বাণিজ্য সম্পর্ক, আন্তঃদেশীয় সন্ত্রাসবাদ দমন ও আফগানিস্তান বিষয়ে আলোচনাও এজেন্ডায় ছিল।

ইতোমধ্যে রুশ প্রযুক্তিতে একে-২০৩ স্বয়ংক্রিয় রাইফেল তৈরির একটি চুক্তি সই সম্পন্ন হয়েছে। স্বাধীন-সার্বভৌম দেশ হিসাবে ভারত যার থেকে ইচ্ছা অস্ত্র কিনতে পারবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।