× Banner
সর্বশেষ
তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উদযাপন আজ বিশ্ব জুনোসিস দিবস: প্রাণী থেকে মানুষের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: ২৯০ কিমি বেগের বাতাসে বিপর্যস্ত গুয়াম ও নর্দার্ন মারিয়ানা মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ডেস্ক রিপোর্টার

ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালে অনফিল্ড আম্পায়ার ‘দুই’ রিচার্ড

Dutta
হালনাগাদ: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
icc world cup

আগামীকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়া। ফাইনালে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডেরই রিচার্ড ইলিংওয়ার্থ এবং রিচার্ড ক্যাটেলবোরা।

এই নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পেলেন ক্যাটেলবোরা। এর আগে ২০১৫ সালের বিশ্বকাপে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অনুষ্ঠিত অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ফাইনাল পরিচালনা করেছিলেন ৫০ বছর বয়সী ক্যাটেলবোরা। ঐ ফাইনালে ক্যাটেলবোরা সঙ্গী ছিলেন শ্রীলংকার কুমার ধর্মসেনা।

চলমান বিশ্বকাপের সেমিফাইনালেও অনফিল্ড হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ইলিংওয়ার্থ এবং ক্যাটেলবোরা। ভারত-নিউজিল্যান্ড প্রথম সেমিতে ইলিংওয়ার্থ এবং অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় সেমিতে ছিলেন ক্যাটেলবোরা।

২০০৯ সালের নভেম্বরে একই দিনে আইসিসির আম্পায়ার তালিকায় অন্তর্ভুক্ত হন ইলিংওয়ার্থ এবং ক্যাটেলবোরা। আইসিসির বর্ষসেরা আম্পায়ার হিসেবে ডেভিড শেফার্ড ট্রফি জিতেছেন ইলিংওয়ার্থ এবং ক্যাটেলবোরা।

এছাড়া কালকের ফাইনালে তৃতীয় আম্পায়ার হিসেবে ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলস এবং চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের ক্রিস গাফানি। ম্যাচ রেফারির হিসেবে থাকবেন জিম্বাবুয়ের এন্ডি পাইক্রফট।


এ ক্যটাগরির আরো খবর..