ভারতে করোনা প্রকোপ হঠাৎ বেড়ে যাওয়ায় লকডাউন

ভারতে করোনা প্রকোপ হঠাৎ বেড়ে যাওয়ায় লকডাউন

করোনাভাইসের প্রকোপ হঠাৎ বেড়ে যাওয়ায় এবং ভাইরাসটির নতুন ধরন দ্রুত ছড়িয়ে পড়ায় আবারও লকডাউনে যাচ্ছে ভারত।

দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের নাগপুর শহরে এ দফায় সবার আগে লকডাউন ঘোষণা করা হয়েছে। খবর বিবিসির।

আগামী ১৫ মার্চ থেকে এখানে সপ্তাহব্যাপী লকডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ভারতের এ শহরটি বরাবারই করোনার হটস্পট হিসেবে পরিচিত।

ভারতে সবচেয়ে বেশি ১ কোটি ১০ লাখ করোনা রোগী শনাক্ত হয় এ রাজ্যে। এ পর্যন্ত মহারাষ্ট্রে করোনায় প্রাণ হারিয়েছেন ১ লাখ ৫৭ হাজার বাসিন্দা।

এ বছরের জানুয়ারি থেকে ভারতে করোনার টিকা দেয়া শুরু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত ২ কোটি মানুষ করোনার টিকা পেয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।