ভারতে মুসলিমদের থাকার দরকার নেই

নিউজ ডেস্ক : মুসলিমদের মধ্যে যারা বন্দে মাতরম ও দেশের পতাকাকে সম্মান করে না তাদের ভারত ছেড়ে পাকিস্তান বা বাংলাদেশে চলে যাওয়া উচিত। বুধবার এমন মন্তব্য করলেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সিনিয়র নেতা সংসদ সদস্য বিনয় কাটিয়ার। খবর ভারতীয় সংবাদ সংস্থা এএনআই। এএনআইকে বিনয় কাটিয়ার বলেন, ‘মুসলিমদের এ দেশে থাকাই উচিত নয়। তারা জনসংখ্যার ভিত্তিতে দেশকে বিভক্ত করেছে, সেজন্য এ দেশে থাকার তাদের কী প্রয়োজন ছিল? তাদের এক আলাদা ভূখণ্ড দেয়া হয়েছে, বাংলাদেশ বা পাকিস্তানে যান। এখানে তাদের কী কাজ?’   এমন মন্তব্য প্রকাশের পর বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এদিকে মঙ্গলবার সংসদে ‘মজলিশ-ই ইত্তেহাদুল মুসলেমিন’ প্রধান ব্যারিস্টার আসাদ উদ্দিন ওয়াইসি ভারতীয় মুসলমানদের যারা ‘পাকিস্তানি’ বলবে তাদের জন্য তিন বছরের শাস্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। ওয়াইসির মতে, ভারতীয় মুসলিমরা যদি পাকিস্তানের দাবিকে সমর্থন করত, তাহলে তারা দেশভাগের পর সেখানেই চলে যেত। কিন্তু তা না করে দ্বিজাতি তত্ত্বের ওপর দেশভাগ মেনে নেননি বলেই তারা ভারতে থেকে গেছেন। সেই হিসেবে জিন্নাহ’র তত্ত্বকে তারা প্রত্যাখ্যান করেছেন। তাহলে এখন যেকোনও ইস্যুতে ভারতীয় মুসলিমদের কেন ‘পাকিস্তানি’ বলে ব্যঙ্গ করা হবে?

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।