× Banner
সর্বশেষ
সিলেটে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার কালীগঞ্জে আত্নহত্যা করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দু’ পা হারালেন যুবক প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি গ্রেপ্তার উপমহাদেশের নারী শিক্ষার আলোকবর্তিকা পাইকগাছার ‘ভুবন মোহিনী বালিকা বিদ্যালয়’ খাল পুনঃখননে ৭৩ লাখ টাকা সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত দিলেন সালথার ইউএনও বৈরী আবহাওয়ায় আলফাডাঙ্গা পৌর বিএনপির সব ওয়ার্ড সম্মেলন স্থগিত মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালকের পাইকগাছার লোনাপানি কেন্দ্র পরিদর্শন  বিশ্ব জনসংখ্যা দিবসে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল শ্রেষ্ঠত্ব পুরস্কার 

ভারতে কন্যাসন্তান দত্তক নেওয়ার চাহিদা বাড়ছে

Kishori
হালনাগাদ: সোমবার, ২ নভেম্বর, ২০২০
কন্যাসন্তান দত্তক

সন্তান দত্তক নেওয়ার ক্ষেত্রে ভারতে কন্যাসন্তানের চাহিদা বাড়ছে বলে জানাল চাইল্ড অ্যাডপশন রিসোর্স অথরিটি-র একটি রিপোর্ট (সিএআরএ)। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, গত এক বছরে মোট দত্তক নেওয়া শিশুর সংখ্যা ৩ হাজার ৫৩১। তার মধ্যে ২ হাজার ৬১ জন মেয়ে এবং ১ হাজার ৪৭০ জন ছেলে।

সিএআরএ জানিয়েছে, সাধারণত দত্তকের আবেদন এলে তারা তিনটি বিকল্প দেয়। ছেলে, মেয়ে অথবা সংস্থার বেছে দেওয়া যে কোনও একটি। এ ক্ষেত্রে বেশি সংখ্যক কন্যাসন্তান দত্তক নেওয়ার ঘটনায় সমাজে মেয়েদের গ্রহণযোগ্যতা বাড়ছে বলে মনে করছে সিএআরএ।

যদিও সমাজকর্মীদের বক্তব্য, মেয়েদের বেশি দত্তক নেওয়া হচ্ছে কারণ তারা সংখ্যায় বেশি। এখনও অধিকাংশ পরিবারেই ছেলে শিশুর চাহিদা বেশি থাকায় কন্যাভ্রুণ হত্যা হয় অথবা জন্মের পরে পরিত্যাগ করা হয় মেয়েদের। ফলে দত্তক কেন্দ্রগুলিতেও মেয়ের সংখ্যাই থাকে বেশি।

সরকারি তথ্য অনুযায়ী, গত এক বছরে একেবারে সদ্যোজাত থেকে ৫ বছর বয়সি ৩ হাজারের বেশি শিশুকে দত্তক নেওয়া হয়েছে। সেখানে ৫ থেকে ১৮ বছর বয়সি ৪১১টি শিশুকে দত্তক নেওয়া হয়েছে। সিএআরএ জানাচ্ছে, অভিভাবকেরা অধিকাংশ ক্ষেত্রেই মাতৃত্ব বা পিতৃত্বের আনন্দ উপভোগ করার জন্য ২ বছরের কম বয়সি শিশুদের দত্তক নিতে চান। তবে একটি পরিত্যক্ত অসহায় শিশুকে সুস্থ জীবন উপহার দেওয়ার আদর্শ অনেক সময়েই দত্তক নেওয়ার ক্ষেত্রে কাজ করে না।

যে কারণে কোনও রকম প্রতিবন্ধকতাযুক্ত শিশুকে দত্তক নেওয়ার নজির অনেক কম। সিএআরএ জানিয়েছে, রাজ্যগুলির মধ্যে গত এক বছরে মহারাষ্ট্র থেকে সবচেয়ে বেশি সংখ্যক শিশু দত্তক নেওয়া হয়। তার পরে রয়েছে যথাক্রমে কর্নাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, এবং ওড়িশা।


এ ক্যটাগরির আরো খবর..