× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার দাদা সাহেব ফালকে পাচ্ছেন মুক্তিযুদ্ধে ভূমিকা রাখা ওয়াহিদা রহমান

Kishori
হালনাগাদ: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
চলচ্চিত্র পুরস্কার দাদা সাহেব ফালকে

ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর ঘোষণা করেছেন, ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার দাদাসাহেব ফালকে সম্মাননা পাচ্ছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ওয়াহিদা রহমান। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য দাদা সাহেব ফালকে আজীবন সন্মাননা পুরস্কার দেওয়া হবে তাকে। মন্ত্রী অনুরাগ ঠাকুর আরও বলেন, ‘রেশমা’ ও ‘শেরা’ সিনেমার জন্য তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়াও ওয়াহিদাজি পেয়েছেন পদ্মশ্রী আর পদ্মভূষণ সম্মানও। তিনি একজন ভারতীয় নারী শক্তির প্রকৃষ্ট উদাহরণ- যিনি কঠোর পরিশ্রমের সঙ্গে সুনাম অর্জন করেছেন পেশাদার দুনিয়ায়।’

ওয়াহিদা রেহমান ১৯৩৬ সালের ১৪ মে ভারতের তামিলনাড়ু রাজ্যে জন্মগ্রহণ করেন। ওয়াহিদা রেহমান ১৯৭৪ সালে শশী রেখিকে বিয়ে করেন, যিনি কমলজিৎ সিং নামে সমধিক পরিচিত।

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম উজ্জ্বল অভিনেত্রী ওয়াহিদা রহমান। ১৯৫৬ সালে ‘সিআইডি’ ছবি থেকে অভিনয়ে জগতে পা রাখেন ওয়াহিদা। এ ছবির সাফল্যের পর ১৯৫৭ সালে ‘প্যায়াসা’ ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেন। সত্যজিৎ রায়ের অভিযান’ ছবিতেও অভিনয় করেন। বলিউডের গুঞ্জন পাড়াতেও এক সময় ওয়াহিদা ছিলেন হট ফেভারিট। ‘গাইড’, ‘প্যায়াসা’, ‘কাগজ কে ফুল’, ‘সাহেব বিবি গোলাম’, ‘খামোশি’র মতো ছবি ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন ধারার সৃষ্টি করে। শুধু বক্স অফিস নয়, তার অসাধারণ অভিনয় মন কেড়েছিল দর্শক থেকে ফিল্ম সমালোচকদেরও। প্রায় ৫ দশক ধরে সিনেমার পর্দায় দাপিয়ে অভিনয় করেছেন ওয়াহিদা রহমান। ২০১৫ সালে কমল হাসান অভিনীত ‘বিশ্বরূপম ২’ ছবিতে দেখা গিয়েছিল তাকে।

শুধু সিনেমা নয়, নানা সমাজসেবার সঙ্গেও যুক্ত থাকেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেত্রী। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি দূর থেকে বিশেষ ভূমিকা রেখে স্মরণীয় হয়ে আছেন। ওয়াহিদা রহমানকে বাংলাদেশের প্রবাসী সরকার একটি চিঠি পাঠিয়েছিল। চিঠির বার্তাবাহক নূরুল কাদিরের মুখে নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানি সেনাবাহিনীর অত্যাচার ও গণহত্যার বিবরণ শুনে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। বার্তাবাহককে মহারাষ্ট্রের তৎকালীন গভর্নর এবং বাংলাদেশ এইড কমিটির প্রধান পৃষ্ঠপোষক নবাব আলী ইয়ার জংয়ের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করেন। তিনি স্বল্পতম সময়ে মুম্বাই চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইণ্ডাাস্ট্রিজের সভাপতি, মুম্বাই হাইকোর্টের ব্যারিস্টার, প্রখ্যাত ইংরেজি সাপ্তাহিক ব্লিৎজ সহ মুম্বইয়ের বিভিন্ন সংবাদপত্রের সম্পাদকের কাছে ফোন করে, কখনও সরাসরি গিয়ে বাংলাদেশের পক্ষে জনমত গঠনে তৎপরতা চালান। বুদ্ধিজীবী, শিল্পপতি, সম্পাদক এবং মহারাষ্ট্র প্রশাসনের কর্তাব্যক্তি, যাদের ওপর ওয়াহিদা রহমানের ছিল প্রচ্ছন্ন প্রভাব, তাদের কাছেও বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন আদায়ের জন্য যান।

ওয়াহিদা রহমান অসাধারণ সাংগঠনিক দক্ষতায় বাংলাদেশের মুক্তিসংগ্রামের পক্ষে জনমত গঠন ছাড়াও মুম্বাইয়ের চলচ্চিত্রাঙ্গনের সবাইকে মুক্তিযুদ্ধে সহায়তায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করেন। উল্লেখ্য, বাংলাদেশকে সহায়তা করার লক্ষ্যে এপ্রিলের প্রথম সপ্তাহে তারা মুম্বাইয়ের সাংবাদিক সুব্রত বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সমবেত হন। সভায় আলোচনাক্রমে মহারাষ্ট্রে ‘বাংলাদেশ এইড কমিটি’ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটির সভাপতি, সহ-সভাপতি ও অনারেরি সেক্রেটারি মনোনীত হন যথাক্রমে মুম্বাইয়ের ব্যবসায়ী হরিশ মহেন্দ্র, সাংবাদিক সলিল ঘোষ এবং ওয়াহিদা রহমান।


এ ক্যটাগরির আরো খবর..