বুধবার, ২০ মে ২০২৬
সর্বশেষ
দুর্নীতি ও গ্রাহক হয়রানিতে কেরানীগঞ্জের সাব রেজিস্টার ইমরুল কায়েস | পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে জাতীয় ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন | আগামী প্রজন্মকে বিশ্বমানের নেতৃত্বে গড়ে তুলতে কারিকুলামে আসছে বড় পরিবর্তন – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী | ব্র্যাক ডেইরি উদ্যোগে সাতক্ষীরায় নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত | পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর | অপরাধে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না – ডিএমপি কমিশনার | সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার সিদ্ধান্ত বিবেচনায় রয়েছে – বিমানমন্ত্রী | মরক্কোর সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী |

সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

সুপার এইটের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে তেমন পাত্তাই পায়নি টাইগাররা। দ্বিতীয় ম্যাচেও নাজমুল হোসেন শান্তদের সামনে কঠিন পরীক্ষা। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে শনিবার (২২ জুন) ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায় ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। সেমিফাইনালে যেতে হলে এই ম্যাচে পূর্ণ ২ পয়েন্ট তোলার বিকল্প নেই বাংলাদেশের।

সুপার এইটে বাংলাদেশের প্রথম ম্যাচে বৃষ্টি হানা দিয়েছিল। ভারতের ম্যাচেও থাকছে বৃষ্টির শঙ্কা। বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হলে পয়েন্ট ভাগাভাগি করতে হবে দুই দলকে। সেক্ষেত্রে সেমিফাইনালের লড়াইয়ে নানা সমীকরণের মারপ্যাঁচে পড়তে হবে দুই দলকে।

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ার আশঙ্কা অবশ্য নেই বললেই চলে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার মধ্য রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ম্যাচটি স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে।

পূর্বাভাস অনুযায়ী, ভারত-বাংলাদেশ ম্যাচের সময় আকাশ মেঘলা থাকবে। বৃষ্টির আশঙ্কাও রয়েছে। বিশেষ করে স্থানীয় সময় সকাল ১০-১১টার মধ্যে অল্প পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাতে সাময়িক সময়ের জন্য খেলা স্থগিত থাকলেও পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।