ক্ষমতা বাড়াতে ২৪ টি ডুবো জাহাজ যুক্ত করতে চলেছে ভারতীয় নৌসেনা

অর্ক গাঙ্গুলী, ভারত প্রতিনিধিঃ ভারতে প্রতিরক্ষা মামলায় স্থায়ী সমিতি সংসদে শীতকালীন অধিবেশনে পেশ করা একটি রিপোর্টে জানা যায় নিজেদের মারক ক্ষমতা বাড়াতে ২৪ টি ডুবো জাহাজ যুক্ত করার পরিকল্পনা করছে নৌসেনা যার ১৮ টি পারম্পরিক আর ছয়টি পরমাণু হামলা জন্য। সেই সাথে ডুবো জাহাজের একটি বড় স্কোয়াড্রান তৈরি করার পরিকল্পনা করছে।

রিপোর্টে বলা হয়েছে যে, নৌসেনা ১৮ টি পারম্পরিক আর ছয়টি এসএসএন ( পরমাণু হামলা করতে সক্ষম ) ডূবো জাহাজের তৈরি করার পরিকল্পনা নিয়েছে। নৌসেনায় এখন ১৫ টি পারম্পরিক ডুবো জাহাজ আছে, আর একটি পরমাণু ক্ষমতা সম্পন্ন ডুবো জাহাজ লিজে নেওয়া আছে।

ইন্ডিয়ান নেভি আরিহান্ট ক্লাসের এসএসবিএন ছাড়াও ছয়টি নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন বানানোর পরিকল্পনা নিয়েছে। আরিহান্ট একটি পরমাণু ক্ষমতা সম্পন্ন এসএসবিএন ডুবোজাহাজ, এই ডুবো জাহাজে নিউক্লিয়ার মিসাইল সিস্টেম যুক্ত আছে। নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিনের নির্মাণ দেশেই করার পরিকল্পনা চলছে, আর এর জন্য প্রাইভেট কোম্পানি গুলোর সাথে কাজ করা হতে পারে বলে জানা যাচ্ছে।

বর্তমানে নৌসেনা রাশিয়া কির্লো বার্গ, জার্মানির এচডিডাব্লিউ আর পারম্পরিক ডোমেনে নবীনতম ফ্রেঞ্চ স্করপিয়ন শ্রেণীর ডুবো জাহাজ ব্যাবহার করছে। আর পরমাণু ডুবো জাহাজ হিসেবে নৌসেনা রাশিয়ার থেকে একটি আইএনএস চক্র ডুবো জাহাজ লিজে নিয়ে চালাচ্ছে। নৌসেনার সংসদীয় সমিতি জানায়, গত ১৫ বছরে মাত্র দুটো ডুবো জাহাজকে যুক্ত করা হয়েছে নৌসেনায়। আর বাকি ডুবো জাহাজ গুলো ১৭ থেকে ৩১ বছরের পুরনো।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।