ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণায় সাতক্ষীরার খুচরা বাজারে লাগামহীনভাবে বেড়েছে দাম

ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণায় সাতক্ষীরার খুচরা বাজারে লাগামহীনভাবে বেড়েছে দাম
ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণায় সাতক্ষীরার খুচরা বাজারে লাগামহীনভাবে বেড়েছে দাম। শুক্রবার দুপুুরের পর থেকে প্রতি কেজি দেশি পেঁয়াজে ২০ থেকে ৩০ টাকা ও আমদানিকৃত পেঁয়াজে ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত দাম বেড়েছে।
খুচরা বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, রপ্তানি বন্ধের কারণে ক্রেতারা আতঙ্কিত হয়ে বাড়তি দরে পেঁয়াজ কিনছেন। এক শ্রেণির অসৎ ব্যবসায়ী এর সুযোগ নিচ্ছে। তবে ভারত পেঁয়াজের ট্রান্সপোর্ট বন্ধ রাখায় শনিবার সকাল থেকে কোন পেঁয়াজের ট্রাক ভোমরাবন্দরে প্রবেশ করেনি।
খুচরা ক্রেতারা বলেন, আমদানী বন্ধের সংবাদের পর সাতক্ষীরার পাইকারি ও খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ১৫০ থেকে ১৬০ টাকা ও আমদানিকৃত পেঁয়াজের দাম ১২০ টাকায় উঠে গেছে। যা একদিন আগেও খুচরা বাজারে যথাক্রমে ১১০ থেকে ১২০ টাকা ও ৮৫ থেকে ৯০ টাকায় বিক্রি হয়েছে। অথচ আজ খুচরা বাজারে দেশী পেঁয়াজ ২০০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। মাত্র একদিনের ব্যবধানে কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকা দাম বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ী সিন্ডিকেট কে দুষছেন ক্রেতারা।
সাতক্ষীরা কাঁচা পাকা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রজব আলী বলেন, ভারত পেঁয়াজ বন্ধ করে দেওয়ায় বাজারে দাম বেড়েছে। আমরা সকালে বাজার মনিটরিং করে দেখেছি সাতক্ষীরার কোন ব্যবসায়ীরা বেশি লাভে বিক্রি করছেন না। কেনা দাম ছাড়া মাত্র ৫ থেকে ৭টাকা লাভে বিক্রিয় করছেন।
সাতক্ষীরা ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনর সভাপতি কাজী নওশাদ দেলওয়ার রাজু জানান, একদিনের ব্যবধানে কেজিপ্রতি ৫০/৬০ টাকা বাড়িয়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া দ্রæত সরকারের দৃষ্টি আকর্ষন করেন। তা না হলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হবে বলে মনে করেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।