× Banner
সর্বশেষ
যশোরের শার্শায় উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভারতের বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল আমদানি-রপ্তানি ৩ দিন বন্ধ কমিউনিটি ক্লিনিকে ওষুধ সংকট, দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ২৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ এপ্রিল (সোমবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে

ভাইস চেয়ারম্যান পদে মেহেরপুর সদরে মোমিনুল ॥ মুজিবনগরে রফিকুল ও আফরোজা বিজয়ী

Kishori
হালনাগাদ: সোমবার, ২৫ মার্চ, ২০১৯

মেহের আমজাদ,মেহেরপুর (২৫-০৩-১৯) :   মেহেরপুর সদর উপজেলায় ইভিএম প্রযুক্তিতে ভোট গ্রহন করা হয়েছে।

রোববার অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলায় ভাইস চেয়ারম্যন পদে মোমিনুল ইসলাম বিজয়ী হয়েছেন। মেহেরপুর সদরে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী এ্যাড. ইয়ারুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লতিফুন নেছা লতা বিনা প্রতিদ্বন্দীয় জয়লাভ করায় শুধুমাত্র পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ভোট প্রদান করেন ভোটাররা।

মেহেরপুর সদর উপজেলায় ১ লাখ ৯৩ হাজার ৮৩৩ জন ভোটারের মধ্যে পোল হয়েছে ৬০ হাজার ৫৫২। ভোট প্রদানের হার ৩১ দশমিক ২৪ ভাগ। বিজয়ী মোমিনুল ইসলাম (মাইক) ২৮ হাজার ১৮৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আব্দুল হান্নান (বৈদ্যুতিক বাল্ব) পেয়েছেন ১৫ হাজার ২৭৫ ভোট। এছাড়া মতিয়ার রহমান (চশমা) পেয়েছেন ১৩৩৮৩ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে আনারুল ইসলাম (টিউবয়েল) ১০৯৩ ভোট, মাসুদ রানা (তালা) ১০০১ ভোট, নিশান সাবের (পালকি) ৯১১ ভোট, সহিদুজ্জামান সুইট (টিয়া) ৩৪১ ভোট, রাশেদুজ্জামান রাশেদ লতিফ (উড়োজাহাজ) ৩৬৩ ভোট পেয়েছেন। এ পদে মোট লড়েছেন ৮ জন।

অপরদিকে মুজিবনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জিয়াউদ্দিন বিশ^াস বিনা প্রতিদ্বন্দীয় জয়লাভ করায় শুধুমাত্র ভাইস চেয়ারম্যান পদে ভোট প্রদান করেন ভোটাররা। ভাইস চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম মোল্লা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আফরোজা খাতুন জয়লাভ করেছেন। মুজিবনগর উপজেলায় ৭৫ হাজার ৭৮৯ জন ভোটারের মধ্যে ২০ হাজার ৬৫৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রদানের হার মাত্র ২৭ ভাগ। ভাইস চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম মোল্লা (টিউবওয়েল) ১৪ হাজার ৫৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী রোকনুজ্জামান রোকন (তালা) পেয়েছেন ৫ হাজার ৩৩০ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আফরোজা খাতুন (হাঁস) ১১ হাজার ৩২১ ভোট পেয়ে জয়লাভ করেছেন। নিকটতম প্রতিদ্বন্দী তকলিমা খাতুন (কলস) পেয়েছেন ৮ হাজার ৮২৯ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে ভাইস চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান ( চশমা) ২০২ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমা খাতুন (ফুটবল) পেয়েছেন ১১৯ ভোট।


এ ক্যটাগরির আরো খবর..