গাংনীতে চেয়ারম্যান পদে এম এ খালেক,ভাইস চেয়ারম্যান পদে জুয়েল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফারহানা ইয়াসমিন বিজয়ী

মেহের আমজাদ,মেহেরপুর (২৫-০৩-১৯) :  মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাচন সম্পন্ন হয়েছে। এবার তিনটি নতুন মুখ নির্বাচিত হয়েছেন। এবার যারা নির্বাচিত হয়েছেন সকলে আওয়াামী লীগের রাজনীতির সাথে জড়িত।

রোববার ৫ম উপজেলা নির্বাচনের ৩য় ধাপে গাংনী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেন মোট ৫ জন। এদের মধ্যে সর্বাধিক ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক তিনি তার নৌকা প্রতীকে ভোট পান ৪৭ হাজার ৩শ’ ৬২ তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম পেয়েছেন ২৭ হাজার ৮শ’ ৬৬ ভোট।

এদিকে ভাইস চেয়ারম্যানে তরুণ প্রার্থীদের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই করে জয়লাভ করেছেন যুবলীগ নেতা এ্যাড. জুয়েল আহম্মেদ তিনি তার টিউবওয়েল প্রতীকে ১৯ হাজার ২শ’ ১৪ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আরেক যুবলীগ নেতা মোঃ দেলোয়ার হোসেন মিঠু তার তালা প্রতীকে পান ১৮ হাজার ৬শ’ ৭১ ভোট।

মহিলা ভাইস চেয়াারম্যানে উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা ফারহানা ইয়াসমীন তার কলম প্রতীকে ৩২ হাজার ৯শ’ ৫১ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দী সেলিনা মমতাজ কাকলি হাঁস প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৬শ’ ৯১ ভোট।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।