ভণ্ড বাবাকে নিয়ে সরব বলিউড

প্রতিবেশী ডেস্ক: প্রতিবেশী দেশ ভারতে বর্তমান সময়ে সবচেয়ে বড় ইস্যু হলো সেদেশের ধর্ষক বাবা রাম রহিম। ভণ্ড গুরু সেজে নারীদের রক্ষিতা বানিয়ে তাদের দিনের পর দিন ধর্ষণ করত সে। গোটা ভারতের মত এর বিপক্ষে সরব হয়েছে বলিউডের অভিনেতা অভিনেত্রীরা।

ভণ্ড বাবা রাম রহিমের ব্যাপারে কি বলেছেন বলিউড ব্যক্তিরা-

টুইঙ্কল খন্না: আমরা অনেকটা সূর্যমুখী ফুলের মতো। ঠিক যে ভাবে সূর্যের দিকে মুখ করে থাকে সূর্যমুখী, আমরাও আলোর আশায় এই সমস্ত ভণ্ড বাবাদের কাছে ছুটে যাই। কিন্তু মুশকিলটা হল আমরা হেলো আর আসল আলোর তফাৎ করতে পারি না। হেলো আসলে আলোর কারসাজি, আলোর উৎস নয়।

ঋষি কপূর: ভাঙচুর, তাণ্ডব চালিয়ে যে পরিমাণ জাতীয় ক্ষতি হয়েছে তার সবটাই উশুল করা উচিত ডেরা থেকে। ক্ষতিপূরণের জন্য ডেরার সমস্ত সম্পত্তি বেচে দেওয়া হোক। গুরমিত ভক্তদের প্রতি ধিক্কার জানাই। আপনাদের জন্য কোনও রকম শ্রদ্ধা রইল না।

ফারহান আখতার: তাণ্ডব যারা চালাচ্ছেন এবং তাণ্ডবের মূলে যারা রয়েছেন তাদের সকলকে অনুরোধ করব, আপনারা কী করছেন এবং কেন করছেন একটু ভাবুন। এক মিনিটের জন্য নিজেকে ওই সমস্ত নির্যাতিতাদের জায়গায় বসান। বোঝার চেষ্টা করুন একজন ধর্ষকের সমর্থনে আপনাদের তাণ্ডব দেখে নির্যাতিতাদের মনে কী চলছে। হিংসা বন্ধ করুন, পুলিশকে তাদের কাজ করতে দিন।

অনুপম খের: #গুরমিতরামরহিমসিংহ তার ভক্তদের হিংসার শিক্ষা দিয়েছেন। এটা একেবারেই ঠিক নয়। সরকারের উচিত সর্বশক্তি দিয়ে এর প্রতিরোধ করা।

রাভিনা ট্যান্ডন: অনুগামীদের প্রতিক্রিয়া এবং তাণ্ডব দেখে তাদের গুরুর সম্পর্কে আন্দাজ করাই যায়।

ভূমি পেদনেকর: আশা করছি আমার চণ্ডীগড়ের সমস্ত বন্ধুরা এবং আমার পরিবার ভাল আছে। এখন খুব খারাপ সময় যাচ্ছে। সবাই সাবধানে থাকুন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।