× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মাদারীপুরে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আটত ১

admin
হালনাগাদ: সোমবার, ২৮ আগস্ট, ২০১৭

মাদারীপুর প্রতিনিধি। মাদারীপুর সদর উপজেলার দুধখালী এলাকায় ৭ম শ্রেণীর এক মাদ্রাসার ছাত্রী (১৩) ধর্ষণের শিকার হয়েছে। এ ব্যাপারে ঐ ছাত্রী বাদী হয়ে মাদারীপুর সদর থানায় ধর্ষকের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো তিন জনকে আসামি করে মামলা করেছে।

এ ঘটনায় সদর উপজেলার দুধখালী ইউনিয়নের আইয়ুব আলী মোল্লার ছেলে ধর্ষক মুন্না মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি গত বৃহস্পতিবার ( ২৪ আগস্ট) ঘটলেও মান সম্মানের ভয়ে বিষয়টি গোপন রাখে তার পরিবার। রবিবার ( ২৭ আগস্ট) আদালতে ১৬৪ ধারায় ধর্ষিতার জবানবন্দী গ্রহণের পর বিষয়টি জানাজানি হয়।

পারিবারিক, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার দুধখালী ইউনিয়নের চন্ডিবর্দী দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির ঐ ছাত্রীকে প্রায়ই উত্যাক্ত করতো একই এলাকার আইয়ুব আলী মোল্লার ছেলে মুন্না মোল্লা। মাদ্রাসায় যাওয়ার পথে গতিরোধ করে বিয়ের প্রস্তাব দিতো। বিষয়টি মাদ্রাসার এক শিক্ষককে জানালে তিনি মুন্নাকে ডেকে চরথাপ্পর দিয়ে শাসিয়ে দেন। এতে মুন্না আরো ক্ষিপ্ত হয়ে ওঠে ।

বৃহস্পতিবার মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার পথে মুন্না ও তার তিন বন্ধু ঐ ছাত্রীর মুখ চেপে ধরে অপহরণ করে পর্দা দিয়ে ঢাকা একটি ইজিবাইকে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে একটি নির্মাণাধীন বিল্ডিংয়ের রুমে আটকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে মুন্না ঐ ছাত্রীকে ধর্ষণ করে। পরে বিকেলের দিকে অজ্ঞান অবস্থায় নির্যাতিতাকে চন্ডিবর্দী এলাকার একটি পুরনো মঠের পাশে ফেলে মুন্না ও তার বন্ধুরা পালিয়ে যায়। সন্ধ্যার দিকে তার জ্ঞান ফিরে এলে বাড়িতে গিয়ে এবং ধর্ষণের ঘটনাটি তার মা-বাবাকে খুলে বলে। পরে তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। রাতে মেয়েটি বাদী হয়ে ধর্ষক মুন্না মোল্লার নাম উল্লেখসহ অজ্ঞাত আরো তিন জনকে আসামি করে মাদারীপুর সদর থানায় মামলা করলে পুলিশ মুন্নাকে গ্রেফতার করে।

ওই ছাত্রী বলেন, ‘লোকলজ্জায় আমি আত্মহত্যা করতে চেয়েছিলাম। কিন্তু না, আমি ঐ নরপশু মুন্নার দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই। এ ঘটনায় মেয়েটি মানসিক ভাবে ভেঙে পড়েছেন।

ঐ ছাত্রীর পিতা বলেন, ‘আমি সমাজে কিভাবে বসবাস করবো? আমার সব শেষ! আমি ঐ পশু মুন্নার ফাঁসি চাই। ওর ফাঁসি না হলে সমাজে এ ধরণের ঘটনা আরো ঘটবে।’

এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘মুল আসামিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। খুব শীঘ্রই বাকীদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’


এ ক্যটাগরির আরো খবর..