ঝিনাইদহ কালীগঞ্জ ফায়ার সার্ভিসের দক্ষতায় বড় দূর্ঘটনার হাত থেকে রক্ষা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ কালীগঞ্জ ফায়ার সার্ভিসের দক্ষতার কারনে বড় দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো সরকারী নলডাঙ্গা ভূষণ হাই স্কুল রোডের কয়েকটি ব্যাবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়ি। বিকাল সাড়ে ৫টা হঠাৎ রাস্তা দিয়ে চলাচলরত মানুষ জন দেখতে পেলো সরকারী নলডাঙ্গা ভূষণ হাই স্কুল রোডের একটি শুকনা গাছের ভিতর থেকে ধোয়া বের হচ্ছে । মুহুর্তের মধ্যে ধোয়া থেকে শুরু হলো বিশাল আগুন ।

আতংকে মানুষজন এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করলেন। স্থানিয়রা সাথে সাথে ফোন করলেন কালীগঞ্জ ফায়ার সার্ভিসকে ফোন পেয়ে মুহুর্তের মধ্যে ছুটে এলো কালীগঞ্জ ফায়ার সার্ভিস। সকলের মনের আতংক কাটিয়ে দিয়ে ফায়ার সার্ভিস শুরু করলেন তাদের এ্যাকশান। সকল মানুষ যেনো হাফ ছেড়ে বাঁচলেন। ধন্যবাদ জানালেন কালীগঞ্জ ফায়ার সার্ভিসকে। অনেকে বলতে লাগলেন সঠিক সময়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস না আসলে অনেক বড়ো ধরনের ক্ষতি হতে পারতো।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ডাঃ মামুনুর রসিদ জানালেন, আমরা সব সময় চেষ্টা করি জনগনের জানমাল রক্ষা করতে। আমরা সঠিক সময়ে সংবাদ পেলে জনগনের জানমাল রক্ষা করতে পারি। আমরা সকলের কাছে অনুরোধ করবো আমাদের মোবাইল নাম্বারটি অবশ্যই সংরক্ষন করে রাখবেন যেকোন ধরনের দূর্ঘটনা ঘটলে আমাদের জানাবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।