ব্লাডি হট সালমান

বিনোদন ডেস্ক: একসময় যাকে কোলেও নিয়েছেন সেই সোনম কাপুরের কাছেও তার পরিচয় ‘ব্লা়ডি হট।’ তিনি আর কেউ নন বলিউডের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ সালমন খান। সম্প্রতি ‘প্রেম রতন ধন পায়ো’ চলচ্চিত্রের সহ-অভিনেতা সম্পর্কে এই বিশেষণই ব্যবহার করলেন সোনম কাপুর।

পরবর্তী চলচ্চিত্র ‘নিরজা’র প্রচারে মুম্বাইয়ের একটি কলেজে গিয়েছিলেন সোনম। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়  তার পছন্দের সহ-অভিনেতা কে? উত্তর দেয়ার আগেই দর্শকের মধ্যে থেকে সলমন খানের নাম ওঠে।

তখন হেসে সোনম বলেন, তোমরা ঠিকই বলেছ। আমার ফেভারিট সালমন খান। হি ইজ সো ব্লাডি হট।

সালমান খান সোনমের থেকে ২০ বছরের বড়। ছোটবেলায় সালমানের কোলেও চড়েছেন নায়িকা। তবে এখন তারাই অনস্ক্রিন কাপল। ‘প্রেম রতন ধন পায়ো’তে তাদের জুটি বেশ পছন্দ হয়েছে দর্শকদের। সেই ভাইজানকেই এ বার ‘হট’ বললেন সোনম। তবে এই বিশেষণ শুনে সালমান কতটা খুশি তা অবশ্য জানা যায়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।