× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

সনু নিগম বিমানের কনসার্ট নিয়ে মুখ খুললেন

admin
হালনাগাদ: রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৬

বিনোদন ডেস্ক: সনু নিগামকে সমালোচিত হতে হয়েছে সফর সঙ্গীদের অনুরোধে গান শুনিয়ে। সেই সঙ্গে যাত্রীদের অনুরোধ রক্ষা করতে গিয়ে চাকরি খুইয়েছে পাঁচ বিমান সেবিকা। বর্তমানে ভারতীয় পত্র-পত্রিকায় সবচেয়ে আলোচিত এই ইস্যু নিয়ে এবার মুখ খুললেন গায়ক।

সনু বলেন, এই ঘটনায় আমি অত্যন্ত বিরক্ত। এর আগেও বহুবার বিমানের ভিতরে ফ্যাশন শো হতে দেখেছি, এমনকি ছোট মাপের কনসার্টও হয়েছে বিমানে। প্রায়ই দেখেছি সুদীর্ঘ বিমান সফরে পাইলট এবং বিমানকর্মীরা নানা রকম জোকস বলেন। সেই সব যদি গ্রহণযোগ্য হয়, তাহলে আমার গান গাওয়ার জন্যে কেন পাঁচ জন বিমানসেবিকাকে বরখাস্ত করা হল? মানুষকে কিছু মুহূর্তের আনন্দ দেওয়ার জন্যে এমন শাস্তির কোনও যৌক্তিকতা নেই। ‘

তিনি আরও বলেন, ‘এটা খুবই দুঃখের এমন একটি পদক্ষেপের যৌক্তিকতা নিয়ে এদেশে প্রশাসনে করার কেউ নেই। এখন ভরসা শুধুমাত্র মিডিয়া। আমার মতে এই ধরনের ব্যবহার আদতে অসহিষ্ণুতারই প্রতীক’।

সফরসঙ্গী হিসেবে সনু নিগমকে পেয়ে বিমান কর্মীদের যাত্রীরা অনুরোধ করেছিলেন যাতে অন্তত একটি গান শোনার ব্যবস্থা করে দেন। যাত্রীদের অনুরোধে বিমান কর্মীরা সনুকে গান গাইতেও রাজি করিয়ে ফেলেন। বিমানের অ্যানাউন্সমেন্ট সিস্টেমে খালি গলায় খুশ মেজাজে গান শোনান সনু।

মাঝ আকাশে সনুর ‘কনসার্ট’-এ বরখাস্ত ৫ বিমানসেবিকা। কিন্তু অসামরিক বিমান নিয়ন্ত্রক বিষয়টাকে ভালো চোখে দেখেননি। ৪ জানুয়ারি যোধপুর থেকে মুম্বাইগামী জেট এয়ারওয়েজের বিমানে এমন নিয়ম বহির্ভুত কাজের জন্যে মাসুল গুনতে হয়েছে ৫ বিমানসেবিকাকে। উড়ানের যন্ত্রপাতির অপব্যবহারের অভিযোগে বরখাস্ত হয়েছেন এই পাঁচজন।


এ ক্যটাগরির আরো খবর..