× Banner
সর্বশেষ
পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথভাবে কাজ করার অঙ্গীকার বিজিবি’র অভিযানে ৩০৭ কোটি টাকার অধিক মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশন পরিচালনা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে চীনা রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ স্বাস্থ্য খাতে তরুণ উদ্যোক্তা ও নতুন উদ্ভাবনে জোর দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী বাজেটের দ্বিতীয় অধিবেশন শুরু বিকাল ৩ টায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের জোরালো ভূমিকা ও সক্ষমতা বৃদ্ধির আহ্বান আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন

ডাসার(মাদারীপুর)প্রতিনিধি 

ব্রিজ ভেঙে পড়ায় জনদুর্ভোগে কয়েক গ্রামের মানুষ 

Dutta
হালনাগাদ: বুধবার, ৫ জুন, ২০২৪
ব্রিজ ভেঙে

মাদারীপুরের ডাসারের শশিকর চৌমুহনী ওয়াবদার খাল পাড়ে একটি কাঠের ও লোহার পাতের সমন্বয়েে তৈরি করা ব্রিজ ভেঙে পড়ার কারণে চরম ভোগান্তিতে পড়ছে কয়েক গ্রামের হাজারো মানুষ।
বুধবার (৫ জুন) সরজমিনে গিয়ে জানাগেছে, ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর চৌমুহনী এলাকায় ঘুনিঝড় রেমালের প্রভাবে পানির স্তর বেড়ে যাওয়ায় জোয়ারের পানিতে ব্রিজটি ভেঙে পড়ছে । প্রায় এক যুগ আগে জেলা পরিষদের অর্থায়নে নির্মিত  লোহার ও কাঠের পাটাতনের ব্রিজ। পুরাতন এই ব্রিজটির  উপরের কাঠের পাটাতন ও লোহার রেলিং খালের মধ্যে নুয়ে পড়ছিল।   এতে করে ঝুঁকি নিয়ে পারাপার হয়েছে, কয়েক গ্রামের হাজারো মানুষ।
সম্প্রতি ব্রিজটি সম্পূর্ণ  ভেঙে পড়ছে। ব্রিজটির ভেঙে পড়ার স্থানে কচুরিপানার স্থর জমেছে। খালের মধ্যে কচুরিপানার নীচে প্রায় ১৫ ফুট পানি রয়েছে। পার হতে পারছে না কোন প্রকার যানবাহন।   বাধ্য হয়ে খালের মধ্যে জমে থাকা কচুরিপানার উপর দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার  হচ্ছে,কোমলমতি স্কুলের শিক্ষার্থী, অসুস্থ রোগীসহ সকল শ্রেণি পেশার মানুষ।যেকোন মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।এতে জনদুর্ভোগে পড়ছে কয়েক গ্রামের হাজারো মানুষ।নতুন একটি ব্রিজ নির্মাণ করার দাবী  দীর্ঘদিনের এলাকাবাসীর।
এ বিষয়ে নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান দুলাল তালুকদার বলেন, ঘুনিঝড় রেমালের প্রভাবে ব্রিজটি ভেঙে পড়ছে। এতে জনদুর্ভোগে পড়ছে কয়েক গ্রামের  ১০ হাজার মানুষ।বিষয়টি লিখিতভাবে সরকারের বিভিন্ন দপ্তরে ইতোমধ্যে  জানানো হয়েছে।এই সপ্তাহে গ্রামবাসী মিলে একটি বাঁশের সাঁকো নির্মাণ করবো।যাতে কোনোমতে  চলাচল করতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..