× Banner
সর্বশেষ
শত্রুপক্ষকে কড়া হুঁশিয়ারি দিল ইরান: নতুন হামলায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল পাবে কঠিন জবাব ঝুম বৃষ্টিতে স্থবির ঢাকা: সকালজুড়ে ভোগান্তি, ঝড়ের আশঙ্কা পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ আজ বুধবার (২৯ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৯ এপ্রিল বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা – ফকির মাহবুব আনাম বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি

ভারতীয় বিদূষীদের এক অনন্য প্রতীক-দার্শনিক-ব্রহ্মবাদিনী হলেন ‘মৈত্রেয়ী’

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদকঃ বৈদিক যুগে নারীজাতি যে শিক্ষার সুযোগ লাভ করে দার্শনিক সমাজে খ্যাতি অর্জনে সক্ষম হন, তার উদাহরণ হিসেবে মৈত্রেয়ীর (নামের অর্থ: “বন্ধুভাবাপন্না”) নাম উল্লেখ করা হয়। তাঁকে ভারতীয় বিদূষীদের এক অনন্য প্রতীক মনে করা হয়।

মৈত্রেয়ী  ছিলেন বৈদিক যুগের একজন হিন্দু নারী দার্শনিক। বৃহদারণ্যকোপনিষদ্‌ অনুযায়ী, তিনি ছিলেন বৈদিক ঋষি যাজ্ঞবল্ক্যের দুই পত্নীর অন্যতমা। ঋষি যাজ্ঞবল্ক্য আনুমানিক খ্রিস্টপূর্ব ৮ম শতাব্দীতে বর্তমান ছিলেন। পৌরাণিক মহাকাব্য মহাভারত ও গৃহ্যসূত্রে অবশ্য তাঁকে এক চিরকুমারী অদ্বৈতবাদী দার্শনিক হিসেবে বর্ণনা করা হয়েছে। প্রাচীন সংস্কৃত সাহিত্যে তিনি এক “ব্রহ্মবাদিনী” (বেদের ব্যাখ্যাকর্ত্রী) হিসেবে পরিচিতা। একাধিক প্রাচীন ভারতীয় গ্রন্থে মৈত্রেয়ীর উল্লেখ পাওয়া যায়

বৃহদারণ্যকোপনিষদ্‌ গ্রন্থে যাজ্ঞবল্ক্যের সঙ্গে কথোপকথনের মাধ্যমে তিনি হিন্দু দর্শনের আত্মা-সংক্রান্ত ধারণাটি পর্যালোচনা করেছেন। এই কথোপকথন অনুসারে, ব্যক্তির আত্মা থেকে প্রেম উৎসারিত হয়। মৈত্রেয়ী আত্মা ও ব্রহ্মের প্রকৃতি এবং সেই দুইয়ের একতা আলোচনা করেছেন। এই ধারণাটিই অদ্বৈত দর্শনের মূল কথা। বৃহদারণ্যকোপনিষদ্‌ গ্রন্থের এই “মৈত্রেয়ী-যাজ্ঞবল্ক্য” -সংবাদই সুরেশ্বরের বার্ত্তিক টীকার মূল বিষয়বস্তু। নতুন দিল্লিতে মৈত্রেয়ীর সম্মানে একটি শিক্ষাপ্রতিষ্ঠান তাঁর নামে নামাঙ্কিত করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..