× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

পিআইডি

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক জানালেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

Kishori
হালনাগাদ: রবিবার, ১২ জুলাই, ২০২৬
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর গভীর শোক প্রকাশ
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর গভীর শোক প্রকাশ

সাবেক জাতীয় সংসদের স্পিকার, বিশিষ্ট রাজনীতিবিদ এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

এক শোকবার্তায় তথ্যমন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দেশের সংসদীয় গণতন্ত্রের বিকাশ এবং রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি সততা, প্রজ্ঞা ও দায়িত্বশীলতার সঙ্গে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

মন্ত্রী আরও বলেন, জাতীয় সংসদের স্পিকার হিসেবে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ভূমিকা দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে সহায়ক ছিল। তাঁর কর্মজীবন ও অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

শোকবার্তায় জহির উদ্দিন স্বপন মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


এ ক্যটাগরির আরো খবর..