× Banner
সর্বশেষ
ভোক্তা পর্যায়ে বিড়ম্বনা কমাতে স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়াবো – বাণিজ্যমন্ত্রী শীঘ্রই আরো ১০ হাজার কনস্টেবল নিয়োগ প্রদান করা হবে – স্বরাষ্ট্রমন্ত্রী গণঅভ্যুত্থান করল ছাত্ররা, ফল ভোগ করছে নানা রাজনৈতিক দল – নাহিদ ইসলাম ১০ হাজার কনস্টেবল নিয়োগ দিচ্ছে পুলিশ, আবেদন যেভাবে দীর্ঘমেয়াদি লক্ষ্য ও স্বল্পমেয়াদি প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী রাজারবাগ পুলিশ লাইনস স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন আইজিপি সিমা রানী দাস নামে গৃহবধূর রহস্য জনক মৃত্যু-শরীর থেকে বের হচ্ছিল ধোঁয়া ২ মার্চ পালিত হতে যাওয়া ৮ম জাতীয় ভোটার দিবসের সব কর্মসূচি স্থগিত করল ইসি কর্মকর্তাদের মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা কৃষি সম্ভাবনাকে অর্থনীতির শক্তিতে রূপান্তরিত করবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী           অন্য ছেলের সঙ্গে সম্পর্কে জড়ায় বিন্তি, ক্ষোভে হত্যা করে সাবেক প্রেমিক সিয়াম

নিজস্ব প্রতিবেদক

ব্যাংকিংয়ে দক্ষ মানবসম্পদ গড়ছে সার্টিফিকেশন কোর্স

ACP
হালনাগাদ: শুক্রবার, ২৭ মে, ২০২২
ব্যাংকিংয়ে দক্ষ মানবসম্পদ গড়ছে সার্টিফিকেশন কোর্স

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) গভর্নিং বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন, ব্যাংকিং খাত একটি জ্ঞান ভিত্তিক এবং গতিশীল খাত। এখানকার প্রফেশনালদের সবসময় আপডেটেড থাকতে হয়। সার্টিফিকেশন কোর্স ব্যাংকিং খাতে দক্ষ মানবসম্পদ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বৃহস্পতিবার রাজধানীর পুলিশ প্লাজা কনভেনশন সেন্টারে বিআইবিএম সার্টিফিকেশন কোর্সে উত্তীর্ণ ব্যাংকারদের জন্য চতুর্থবারের মতো গ্রাজুয়েশন সিরিমনি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফজলে কবির বলেন, বর্তমানে ব্যাংকিং খাত জ্ঞান ভিত্তিক এবং গতিশীল একটি খাত। এ কারণে ব্যাংকিং খাতের সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষ জনবল তৈরি অত্যাবশ্যক হয়ে পড়েছে। বিআইবিএম বিভিন্ন পর্যায়ের ব্যাংকারদের প্রশিক্ষণে কাজ করে যাচ্ছে। সার্টিফিকেশন কোর্সের মাধ্যমে এ কাজটি আরও সহজ হবে।

অনুষ্ঠানে মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন, বিআইবিএম-এর সার্টিফিকেশন প্রোগ্রাম ব্যাংকিং খাতের পেশাদারিত্ব বাড়াতে ভূমিকা রাখবে। সমসাময়িক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে ব্যাংকাররা খাপ খাওয়াতে সক্ষম হবে। এ ধরণের সার্টিফিকেশন প্রোগ্রাম ‘গ্লোবাল ব্যাংকার’ হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

বিআইবিএমের মহাপরিচালক ড. মো. আখতারুজ্জামান বলেন, ব্যাংকিং খাতের বিভিন্ন ধরণের ঝুঁকি কমাতে সাহায্য করছে সার্টিফিকেশন কোর্সগুলো। দক্ষ জনবল ব্যাংকিং খাতের ঝুঁকিগুলো কমিয়ে আনে। সার্টিফিকেশন কোর্স সম্পন্নকারী ব্যাংকাররা আগামী দিনে ব্যাংকিং খাতের উন্নয়নে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। এতে বাংলাদেশের উচ্চ প্রবৃদ্ধি অর্জন এবং বিশ্ব আর্থিক পরিমণ্ডলে দেশটির অবস্থান আরও দৃঢ় হবে। শিগগিরই শুরু হতে যাচ্ছে জার্মানির ফ্রাঙ্কফুর্ট স্কুল অব ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট এবং বিআইবিএম জয়েন্ট সার্টিফিকেশন প্রোগ্রাম সার্টিফাইড এক্সপার্ট ইন এনপিএল রিকভারি অ্যান্ড ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট (সিইএনপিএল)।

বিআইবিএমের পরিচালক (প্রশিক্ষণ এবং সার্টিফিকেশন প্রোগ্রাম) মোহাম্মদ সোহেল মোস্তফা বলেন, বিআইবিএম এ সার্টিফিকেশন কোর্স চালু করার প্রধান উদ্দেশ্য হলো বাংলাদেশের ব্যাংকিং খাতে কর্মরত ব্যাংকারদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সমসাময়িক ব্যাংকিং ব্যবস্থা এবং এ সর্ম্পকিত বৈশ্বিক ভাবনার সঙ্গে তাদের পরিচিত করা।

অনুষ্ঠানে বিআইবিএম পরিচালিত সার্টিফাইড এক্সপার্ট ইন ক্রেডিট ম্যানেজমেন্ট (সিইসিএম); সার্টিফাইড এক্সপার্ট ইন ট্রেড সার্ভিসেস (সিইটিএস); সার্টিফাইড এক্সপার্ট ইন এন্টি মানি লন্ডারিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল ক্রাইম (সিইএএফ); সার্টিফাইড এক্সপার্ট ইন ই-ব্যাংকিং (সিইইবি); সার্টিফাইড ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স প্রোফেশনাল (সিআইবিএফপি); জার্মানির ফ্রাঙ্কফুর্ট স্কুল অব ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট এবং বিআইবিএম জয়েন্ট সার্টিফিকেশন প্রোগ্রাম সার্টিফাইড এক্সপার্ট ইন রিস্ক ম্যানেজমেন্ট (সিইআরএম); মুডিস বিআইবিএম জয়েন্ট সার্টিফিকেট ইন কমার্শিয়াল ক্রেডিট (সিআইসিসি) এবং মুডিস বিআইবিএম জয়েন্ট সার্টিফিকেট ইন এসএমই ক্রেডিট (সিআইএসএমইসি) এই আটটি কোর্সের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ ২৭০ জন ব্যাংক কর্মকর্তা সনদপত্র গ্রহণ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. বরকত-এ-খোদা প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..