ব্যর্থতার বৃত্তে চেলসি

ক্রীড়া ডেস্ক: চিরচেনা ঘরের মাঠেও দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে ব্যর্থ হতে হচ্ছে চেলসিকে। ইংলিশ প্রিমিয়ার লিগে এবার পুঁচকে বোর্নমাউথের কাছে হেরেছে হোসে মরিনহোর দল।

শনিবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজের ম্যাচটিতে কস্তা-হ্যাজার্ডের মতো তারকা খেলোয়াড়রা মাঠে ছিলেন। কিন্তু ঘরের মাঠের দর্শকদের আবারও হতাশায় ভাসিয়েছেন তারা। বোর্নমাউথের বিপক্ষে ১-০ গোলে হেরেছে ব্লুজরা। এ নিয়ে চলতি মৌসুমে লিগে অষ্টম হারের তিক্ত স্বাদ পেলে গতবারের চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকে নিজেদের রক্ষণভাগ সামলিয়ে গোলের চেষ্টা করে চেলসি। কিন্তু গোলশূণ্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায়নি দলটি। উল্টো ম্যাচের ৮২ মিনিটে গ্লেন মারের গোলে ১-০ ব্যবধানে  এগিয়ে যায় বোর্নমাউথ। কর্নার থেকে উড়ে আসা বল পাঞ্চ করে ফেরাতে পারেননি চেলসি গোলরক্ষক থিবো কর্তোয়া। এরপর স্টিভ কুকের চিপে দারুণ হেডে লক্ষ্যভেদ করেন মারে।  আর এই লিড ধরে রেখেই শেষপর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারী দলটি।

এই হারের ফলে ১৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগে চতুর্দশ স্থানে রয়েছে চেলসি। শীর্ষে থাকা লিচেস্টার সিটির চেয়ে ১৭ পয়েন্ট পিছিয়ে আছে হোসে মরিনহোর প্রশিক্ষিত দলটি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।