× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

পিআইডি

ব্যয়বহুল চুক্তির ফাঁদে আবদ্ধ দেশের বিদ্যুৎ উৎপাদন: বিগত সরকারকে দায়ী করেছে জাতীয় কমিটি

Kishori
হালনাগাদ: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
দেশের বিদ্যুৎ উৎপাদন

আজ বিদ্যুৎভবনে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ এর অধীনে সম্পাদিত চুক্তিসমূহ পর্যালোচনার জন্য গঠিত জাতীয় কমিটি সাংবাদিকদের ব্রিফিংকালে জানিয়েছে দেশের বিদ্যুৎ উৎপাদন ব্যয়বহুল চুত্তির ফাঁদে আবদ্ধ। তা বিগত সরকারের ব্যর্থতার ফল।

বিগত আওয়ামী লীগ  সরকারের আমলে সম্পাদিত বিতর্কিত চুক্তিসমূহে কি ধরনের অনিয়ম দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে, রাষ্ট্রের কি পরিমাণ আর্থিক ক্ষতি সাধন করা হয়েছে প্রেস ব্রিফিংয়ে তার বিস্তারিত তুলে ধরা হয়। বিশেষ করে ভারতের আদানী গ্রুপের সাথে সম্পাদিত বিদ্যুৎ চুক্তির অনিয়মসমূহ আজ ব্রিফিংয়ে  তুলে ধরা হয় এবং এই চুক্তি থেকে দ্রুত বেরিয়ে আসার উদ্যোগ নেওয়ার পরামর্শ দেওয়া হয়। ব্রিফিংয়ে  জানানো হয় অসমচুক্তিসমূহ হতে বের হয়ে আসার আইনি দিকসমূহ পর্যালোচনার জন্য শক্তিশালী লিগ্যাল কমিটি গঠন করা হয়েছে। কমিটি আইনগত দিকগুলো বিশদভাবে খতিয়ে দেখছে।

জাতীয় কমিটির প্রতিবেদনে উল্লিখিত  পরামর্শসমূহ পরবর্তী সরকার সর্বোচ্চ গুরুত্ব সহকারে পর্যালোচনা করে বাস্তবায়নের পদক্ষেপ নেবে বলে তারা  আশাবাদ ব্যক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..