পঞ্চগড়ের বোদায় ভূমি সেবা সপ্তাহ-২০২২ উপলক্ষে সেবা বুথ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) সকালে বোদা উপজেলা ভূমি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবা বুথের উদ্বোধন করেন বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি।
বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান জিল্লু ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরুজ্জামান।
এসময় তহশিলদার মোঃ জয়নুল হক, সাবেক প্রকৌশলী শ্যামা ঘোষ, ৮নং বোদা ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র শিশা ঘোষ, ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ, ভূমি অফিসে ১৯ মে থেকে ২৩ মে তারিখ পর্যন্ত সেবা বুথের মাধ্যমে ভূমির খাজনা পরিশোধসহ অন্যান্য সেবা নিশ্চিত করা হবে বলে জানান আয়োজকরা।




